সংবাদ প্রতিদিন ডিজিটাস ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ব্যর্থ হয়েছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দলে জায়গা হয়নি তাঁর। নির্বাচকরা তাঁকে বার্তা দিয়েছিলেন, ঘরোয়া টুর্নামেন্টে রান করে জাতীয় দলে ফিরতে হবে। চেতেশ্বর পূজারা সেঞ্চুরি হাঁকালেন দলীপ ট্রফিতে। দলীপ ট্রফির সেমিফাইনালে পূজারার সেঞ্চুরি পশ্চিমাঞ্চলকে পৌঁছে দেয় দারুণ জায়গায়।
ব্যাট করতে নেমে সতীর্থদের কাছ থেকে কোনও সহযোগিতাই পাননি পূজারা। তিনি রান আউট হন ১৩৩ রানে। তৃতীয় দিনের শেষে পশ্চিমাঞ্চল এগিয়ে রয়েছে ৩৮৩ রানে।
[আরও পড়ুন: তামিমের জায়গায় বাংলাদেশের নতুন ক্যাপ্টেন লিটন, বিশ্বকাপের দায়িত্ব পাবেন কি?]
আগের দিন ৫০ রানে অপরাজিত ছিলেন পূজারা। তৃতীয় দিন ব্যাট করতে নেমে পূজারা দেখেন অন্য প্রান্ত থেকে উইকেট পড়ছে। একটা প্রান্ত ধরে রাখেন পূজারা। ম্যাচের রাশও তাদেরই নিয়ন্ত্রণে।
এক প্রান্ত থেকে উইকেট যখন পড়তে শুরু করে, প্রতিপক্ষের বোলাররা যখন বিষ ঢালা শুরু করেন, তখন পূজারা প্রাচীর হয়ে দাঁড়ান। প্রথম ইনিংসে ১০২ বল খেলেও বড় রান করতে পারেননি চেতেশ্বর পূজারা। মধ্যাঞ্চলের শিবম মাভি তাঁকে ফেরান ২৮ রানে। দ্বিতীয় ইনিংসে সুযোগের সদ্ব্যবহার করেন পূজারা। শতরান করে বিজয় হাজারেকে ছোঁন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে হাজারের সেঞ্চুরির সংখ্যা ৬০। তাঁর আগে রয়েছেন সুনীল গাভাসকর (৮১), শচীন তেণ্ডুলকর (৮১) এবং রাহুল দ্রাবিড় (৬৮)।
[আরও পড়ুন: শ্লীলতাহানি মামলায় বিপাকে ব্রিজভূষণ, আদালতে হাজিরার নির্দেশ বিজেপি সাংসদকে]
সর্বশেষ খবর
-
একদশক বাদে রাজের সঙ্গে মিমির ছবি, ‘তাণ্ডব’-এর শুটিং শুরু হতেই কী বার্তা শুভশ্রীর?
-
ভারতীয় ক্রিকেটে শেষ আগরকর যুগ, বিশ্বকাপে রো-কো’র ভাগ্য বাংলার প্রাক্তন ক্রিকেটারের হাতে!
-
‘রাজনীতিবিদ মুক্ত ময়দান চান মুখ্যমন্ত্রী’, দুই মন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বার্তা পেলেন সৌরভ
-
আগামী সপ্তাহেই ফের সংসদে অধিবেশন? তড়িঘড়ি ডিলিমিটেশন বিল পাশ করাতে চায় মোদি সরকার
-
হুগলিতে উত্তরবঙ্গগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধোঁয়া! আতঙ্কে ট্রেন থেকে নামলেন যাত্রীরা