ভারতে ক্রিকেটারের অভাব নেই। একজনের জায়গা নিতে লাইনে আরও অনেকে দাঁড়িয়ে। সেই সংখ্যাটা কত? তার একটা নমুনা পাওয়া যাবে আগামী ২৬ দিনে। একের পর এক টুর্নামেন্ট খেলবে। কোনওটা দ্বিপাক্ষিক, কোনওটা এশিয়ার মঞ্চে, কোনওটা আবার ঘরোয়া ক্রিকেটে। আছে বিভিন্ন ফরম্যাটের ক্রিকেট। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, প্রতিটা ক্ষেত্রে প্রায় আলাদা আলাদা দল বেছেছে বিসিসিআই।
আরও পড়ুন:
আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর জাপানের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ আছে। ২৭ সেপ্টেম্বর থেকে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু হবে। ২৮ সেপ্টেম্বর থেকে এশিয়ান গেমস শুরু। সেখানে টি-টোয়েন্টি ফরম্যাটে সম্পূর্ণ অন্য দল খেলবে। এই টুর্নামেন্ট শেষ হতেই ভারতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। এদিকে ২৮ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’ দলের ম্যাচ। সেখানে টেস্ট ও ওয়ানডে দু’টোই আছে। দাঁড়ান, এখানেই শেষ নয়। ১ অক্টোবর থেকে অবশিষ্ট ভারতীয় দল ইরানি কাপ খেলবে রনজি চ্যাম্পিয়ন জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে।
অর্থাৎ ২২ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবরের মধ্যে টানা ক্রিকেট খেলবে ভারত। দেশ-বিদেশ মিলিয়ে মোট ১৫টি ভেন্যুতে খেলা হবে। মোট কতজন প্লেয়ার খেলবেন জানেন? ৬৯ জন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫ জনের ওয়ানডে দলে শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলিরা আছেন। আবার টি-টোয়েন্টির ১৩ জনের দলে আছেন শ্রেয়স আইয়ার, অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশীরা। এশিয়ান গেমসে এই দলেই ঢুকবেন জশপ্রীত বুমরাহ-সহ তিন জন। ইরানি কাপের দলে আছেন ১৫ জন। সেখানে খেলবেন ঋষভ পন্থ, সরফরাজ খান, মুকেশ কুমাররা। এরপর ভারত ‘এ’ দল। সেই টুর্নামেন্টে দেবদত্ত পাড়িক্কল, সাই সুদর্শনের মতো তারকাদের সঙ্গে অংশুল কাম্বোজ, তুষার দেশপাণ্ডেরাও আছেন। সব মিলিয়ে ৬৯ জন। তাও চোটের জন্য হার্দিক পাণ্ডিয়া, বরুণ চক্রবর্তীরা বাইরে। মহম্মদ শামিরা সুযোগ পাচ্ছেন না। সব মিলিয়ে ভারতে প্রতিভাবান ক্রিকেটারদের সংখ্যা অনেক।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা