ভারতীয় ক্রিকেটে শেষ হতে চলেছে অজিত আগরকর যুগ। তিন বছর প্রধান নির্বাচক ছিলেন। তার মধ্যে প্রচুর সাফল্য ও বিতর্ক রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ দল নির্বাচনই আগরকরের শেষ কাজ ছিল বলে খবর। এরপর কে? দৌড়ে দু’জন আছেন বলে জানা গিয়েছে। তার মধ্যে একজন বাংলার হয়েও খেলেছেন। তবে তিনি বঙ্গ ক্রিকেটার নন।
আরও পড়ুন:
চলতি বছরের জুনে আগরকরের (Ajit Agarkar) চুক্তি শেষ হয়। পরে তা অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। তিনি আবেদন করেছিলেন, আগামী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত সেই মেয়াদ বাড়িয়ে দেওয়া হোক। কিন্তু এখনও পর্যন্ত সেই আবেদনে সাড়া দেয়নি বোর্ডের কর্তাব্যক্তিরা। ফলে ওয়েস্ট ইন্ডিজ দল নির্বাচনই তাঁর শেষ কাজ। এখনও কিছু আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে বোর্ড থেকে ‘ধন্যবাদ’ জানিয়ে ইমেল তৈরি রাখা হয়েছে।
এরপর কে? ভারতের মতো ক্রিকেট পাগল দেশে বিসিসিআইয়ের প্রধান নির্বাচক হওয়া আসলে ‘কাঁটার মুকুট’ পরার মতো। সবাইকে খুশি রাখা সম্ভব নয়। তা নিয়ে সমালোচনা হয়। আবার সাফল্য না এলে প্রশ্ন উঠবে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতের দু’জন প্রাক্তন ক্রিকেটার দৌড়ে এগিয়ে আছেন। তাঁরা হলেন পার্থিব প্যাটেল ও প্রজ্ঞান ওঝা। এঁদের মধ্যে পার্থিব গুজরাটের ক্রিকেটার, জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটে খেলেছেন। গুজরাট টাইটান্সের ব্যাটিং কোচ প্রাক্তন উইকেটকিপার। অন্যদিকে ভারতের প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝাও দৌড়ে আছেন। তিনি বোর্ডের অন্যতম নির্বাচক ছিলেন। ওড়িষ্যার ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে এক মরশুম বাংলার হয়ে খেলেছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সালের মাঝামাঝি জাতীয় নির্বাচক হন আগরকর। খানিক বিরূপ পরিস্থিতিতেই। চেতন শর্মাকে বিতর্কিত কারণে সরানোর পরা আগরকরকে আনা হয়। তাঁর প্রথম বড় দায়িত্ব ছিল ২০২৩ বিশ্বকাপের দল বাছা। এরপর তিনি সব মিলিয়ে মোট চারটি আইসিসি ট্রফির দল বেছেছেন। এর মধ্যে ২০২৪ ও ২০২৬ টি-২০ বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়নও ভারত। আবার গোটা দুই এশিয়া কাপও জিতেছে টিম ইন্ডিয়া। শুধু ২০২৩-র বিশ্বকাপ ফাইনালে উঠে সাফল্য আসেনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা