Asian Games

ক্রিকেটে ভারত-পাকিস্তান এক সুর! চাপের মুখে পরিকাঠামো নিয়ে সাফাই দিল এশিয়াড আয়োজকরা

১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমস।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৬, ১৫:৪৬

options
link
ক্রিকেটে ভারত-পাকিস্তান এক সুর! চাপের মুখে পরিকাঠামো নিয়ে সাফাই দিল এশিয়াড আয়োজকরা
ভারত-পাকিস্তান ম্যাচ। ফাইল ছবি

১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমস। তবে জাপানের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনকী পাকিস্তান ক্রিকেট বোর্ডও এই নিয়ে সুর চড়িয়েছে। ফলে সব দিক থেকে চাপ বাড়ছে এশিয়াড আয়োজক কমিটির উপর। অবশেষে বিতর্ক থামাতে মুখ খুলতে বাধ্য হল তারা।

Advertisement

এ বছর এশিয়ান গেমস হচ্ছে জাপানের চতুর্থ বৃহত্তম শহর আইচি নাগোয়ায়। কিন্তু গেমসে হাত খুলে খরচ করতে রাজি নয় জাপান সরকার। ইতিমধ্যেই মোট অ্যাথলিটের সংখ্যা বেঁধে দিয়েছে জাপান। সেটা হল ১৭ হাজার। কিন্তু এবার এশিয়ান গেমসের জন্য কোনও গেমস ভিলেজ বানায়নি। ক্রিকেটের ক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপ। মাঝে শোনা যাচ্ছিল, ভারত হয়তো পুরুষ ও মহিলা বিভাগে প্রথম সারির দল পাঠাবে না। সেটা অবশ্য হচ্ছে না। অন্যদিকে এশিয়াডে ক্রিকেট পরিকাঠামো নিয়ে উদ্বেগ জানিয়েছিল পাকিস্তানও।

Advertisement

এবার মুখ খুলল আয়োজক কমিটি। ওসিএ জানিয়েছে যে, ১৭,০০০ ক্রীড়াবিদ ও কর্মকর্তাদের কথা মাথায় রেখে সমস্ত প্রস্তুতি পরিকল্পনা করা হয়েছে। জুলাই মাসেই এই তালিকা চূড়ান্ত করা হয়েছিল। তাদের বক্তব্য, ‘এশিয়াডে অংশগ্রহণকারীদের আবাসন ব্যবস্থা সংক্রান্ত সমস্যা নিয়ে গণমাধ্যমে অনেক ভুল তথ্য বেরিয়েছে। বিশেষ কারণ ছাড়া ১৭০০০-র বাইরে আরও কারও নাম নথিভুক্ত করা হবে না। আবাসন সংক্রান্ত কোনও সমস্যা হবে না। সাম্প্রতিক সময়ের সবচেয়ে জমকালো এশিয়ান গেমস হতে চলেছে। তার আয়োজনের আগে চূড়ান্ত প্রস্তুতি সঠিক পথেই এগোচ্ছে।’

Advertisement

তবে চিন্তা থেকেই যাচ্ছে। পাকিস্তানও ভারতের সুরে সুর মিলিয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলে এই নিয়ে কথা হয়েছে। যে মাঠে ক্রিকেট ম্যাচগুলি হবে, সেই মাঠে কোনও সাজঘর নেই। তাঁবু খাটিয়ে অস্থায়ী সাজঘর তৈরি করা হবে। তাঁবুর ৫০০ মিটার দূরে শৌচালয়। চার বছর আগে ক্রিকেটের পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। আগে মেয়েদের প্রতিযোগিতা সম্পন্ন হবে ১৭-২২ সেপ্টেম্বরে। ছেলেদের ম্যাচ হবে ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত। ইতিমধ্যেই ওই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করে দিয়েছে ভারত। তাতে প্রথম সারির সব তারকারই নাম রয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.