সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দারুণ লড়াই দিয়েও মহেন্দ্র সিং ধোনির শহরে জয় অধরাই থেকে গিয়েছে বিরাটবাহিনীর৷ তবে তৃতীয় টেস্ট শেষ হয়ে গেলেও মাঠের বাইরে ভারত-অস্ট্রেলিয়া তরজা এখনও অব্যাহত৷ ভারতীয় ক্রিকেটারদের পর এবার অজিদের স্লেজিংয়ের শিকার টিম ইন্ডিয়ার ফিজিও৷ এমনই দাবি অধিনায়ক বিরাট কোহলির৷
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরাট জানান, “বিপক্ষের কয়েকজন ক্রিকেটার আমাদের ফিজিও প্যাট্রিক ফারহার্টের নাম নিতে থাকে৷ ঠিক বুঝলাম না এমনটা করার কারণ কী৷ আমাদের চিকিৎসা করাই ওর কাজ৷ তাই হঠাৎ কেন ওর নাম নেওয়া হল কে জানে৷ স্মিথরাই এর ব্যাখ্যা দিতে পারবেন৷” অজি অধিনায়কের কাছে বিষয়টি জানতে চাওয়া হলে তিনি তা সম্পূর্ণ অস্বীকার করেন৷ বলেন, “জানি না বিরাট কেন এমন দাবি করছে৷ কারণ আমি প্যাট্রিককে কিছুই বলিনি৷ বরং ও যেভাবে দ্রুত বিরাটের চোট সারিয়ে তুলল, তা নিঃসন্দেহে প্রশংসনীয়৷” সব মিলিয়ে ধরমতলা টেস্টের আগেও উত্তপ্ত দুই শিবির৷
[বিরাটদের তীব্র অপমান করলেন অজি ক্রিকেটারের স্ত্রী]
ড্র দিয়ে শেষ হয়েছে রাঁচি টেস্ট৷ তিন ম্যাচ পর সিরিজ আপাতত ১-১৷ অর্থাৎ শেষ টেস্টেই সিরিজের ভাগ্য নির্ধারিত হবে৷ ক্যাপ্টেন কোহলি ইঙ্গিত দিলেন, চতুর্থ টেস্টে দলে ফিরতে পারেন মহম্মদ শামি৷ সদ্য সমাপ্ত বিজয় হাজারে ট্রফির ফাইনালে দুরন্ত বোলিং করেছেন তিনি৷ ফলে চোট সারিয়ে তিনি যে ফিট, তা স্পষ্ট৷ আর সেই কারণেই ধরমশালার বাইশ গজে বল হাতে দেখা যেতে পারে বাংলার পেসারকে৷
[মার্শ-হ্যান্ডসকম্বের হাত ধরে হার বাঁচাল অস্ট্রেলিয়া]
এদিকে, রাঁচি টেস্টে অজিবাহিনীর রানের পাহাড় রুখে দিয়ে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষস্থান দখল করে নিলেন রবীন্দ্র জাদেজা৷ এক নম্বরে থাকা আরেক ভারতীয় স্পিনার অশ্বিনকে পিছনে ফেলে দিলেন তিনি৷ রাঁচিতে মোট ন’টি উইকেট ঝুলিতে ভরেন তিনি৷ ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ব্যাটসম্যানদের তালিকায় দু’নম্বরে উঠে এলেন চেতেশ্বর পূজারা৷ এটাই তাঁর কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিং৷ অর্থাৎ ব়্যাঙ্কিংয়ে এবার বিরাট কোহলিকেও ছাপিয়ে গেলেন পূজারা৷
UPDATE: @imjadeja claims No.1 spot for bowlers, @cheteshwar1 acquires career best 2nd place for batting in latest ICC Test Rankings pic.twitter.com/qG4F1sSGc8
— BCCI (@BCCI) March 21, 2017
সর্বশেষ খবর
-
এবার কেকেআরের ক্যাপ্টেন হার্দিক? দলবদলের আবহে তুঙ্গে জল্পনা
-
প্রত্যাবর্তনের রোনাল্ডোয় পাঁচতারা পর্তুগাল, উজবেকিস্তানকে গুঁড়িয়ে এল বিশ্বকাপের প্রথম জয়
-
মহরমের শোভাযাত্রায় অস্ত্র প্রদর্শনে ‘না’! নিয়ন্ত্রণে তাজিয়ার উচ্চতাও, প্রত্যেক থানাকে নির্দেশ লালবাজারের
-
টাকির বিতর্কিত হোটেল ভাঙার নির্দেশ হাই কোর্টের, কবে শুরু কাজ?
-
থাকবে সাংস্কৃতিক মঞ্চ, ফুড কোর্ট! পুজোর আগেই শেষ হবে কুমোরটুলির ঘাট সংস্কারের কাজ