বিশ্বকাপে ভারতের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল অ্যালিসা হিলিদের। এরপর নিজেদের দেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজেও হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। তবে ওয়ানডে সিরিজের গোড়া থেকেই একেবারে ভিন্ন মেজাজে অস্ট্রেলিয়ার মহিলা দল। প্রথম ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও জয়যাত্রা অব্যাহত রাখল অজিরা। টানা দুই ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে মধুর প্রতিশোধ নিল অস্ট্রেলিয়া।
আরও পড়ুন:
গত ম্যাচে হরমনপ্রীত কৌরের চোট উদ্বেগ বাড়িয়েছিল। ব্যাট করার সময় বাঁ হাঁটুতে চোট পেয়ে দ্বিতীয় ইনিংসে মাঠে নামেননি তিনি। সেই কারণেই দ্বিতীয় ম্যাচে তাঁর খেলা নিয়ে সংশয় ছিল। তবে উদ্বেগ দূর করে শুক্রবার মাঠে নামেন হ্যারি। নিনজা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক। শুরুটা অসাধারণ করে দুই ওপেনার প্রতীকা রাওয়াল এবং স্মৃতি মন্ধানা।
ব্যক্তিগত ৩১ রানের মাথায় স্মৃতি সাজঘরে ফিরে গেলেও ধীরে গতিতে এগোচ্ছিলেন প্রতীকা। রান পেলেন না বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকানো জেমাইমা রডরিগেজ। তাঁর সংগ্রহ মাত্র ১১। খানিক পরেই ৫২ রানে ফিরলেন প্রতীকা। তবে খেললেন ৮১ বল। স্ট্রাইক রেট মাত্র ৬৪। গত ম্যাচের মতো এই ম্যাচেও দুর্দান্ত খেলছিলেন হরমনপ্রীত। যদিও হাফসেঞ্চুরির পর তিনিও ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে পারলেন না। ৭০ বলে ৫৪ রান করে সাজঘরের রাস্তা দেখলেন। শেষের দিকে রিচা ঘোষ (২২), কেশভি গৌতম (২৫), ক্রান্তি গৌড়ের (১৯) সৌজন্যে ৫০ ওভারে ভারত পৌঁছে যায় ২৫১ রানে।
জবাবে মাত্র ৩৬.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় অস্ট্রেলিয়া। শুরুতে হিলি (৬) ফিরলেও ফোবি লিচফিল্ড (৮০) এবং জর্জিয়া ভলের (১০১) জুটি অজিদের শক্তপোক্ত জায়গায় দাঁড় করিয়ে দেয়। ১১৯ রানের এই জুটির পর ম্যাচে ফিরতে পারেনি ভারতের মেয়েরা। কেশভি গৌতম ২, দীপ্তি শর্মা ২, ক্রান্তি গৌড় ১ উইকেট নেন। অস্ট্রেলিয়া এক ম্যাচ আগে সিরিজ জিতে যাওয়ায় রবিবারের ম্যাচটি কার্যত নিয়মরক্ষার।
Australia win by 5 wickets in Hobart.
They take an unassailable lead of 2-0 in the #AUSvIND ODI series.
Scorecard▶️ https://t.co/2h7AVOuGrA#TeamIndia pic.twitter.com/xcv1HiaGCz
— BCCI Women (@BCCIWomen) February 27, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ