Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
টি-২০ বিশ্বকাপ ২০২৬
T20 World Cup

দেদার কালোবাজারি! ৩০ হাজারে বিকোচ্ছে ইডেনের ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের টিকিট, ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা 

রবিবারের 'মহারণ' ঘিরে এখন থেকেই ফুটছে তিলোত্তমা। ইডেন ম্যাচের টিকিটের চাহিদাও তুঙ্গে। সঙ্গে খোলাবাজারে কালোবাজারি চলার খবরও পাওয়া গিয়েছে।

Advertisement
রাজর্ষি গঙ্গোপাধ্যায়
রাজর্ষি গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১৬:২২

link
রাজর্ষি গঙ্গোপাধ্যায়
রাজর্ষি গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১৬:২২

options
link
দেদার কালোবাজারি! ৩০ হাজারে বিকোচ্ছে ইডেনের ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের টিকিট, ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা  zoom
ইডেনের মাঠকর্মীদের এখনও পর্যন্ত পুরস্কার-অর্থ না পাওয়ার নেপথ‌্যে কর্তা-কিউরেটর ‘মতবিরোধ’।

সুপার এইটের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। এরপর সেমির সমীকরণ সহজ হয়েছে ভারতের সামনে। জিম্বাবোয়েকে হারানোয় নতুন করে অক্সিজেন পেয়েছেন সূর্যকুমার যাদবরা। ইডেনে ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ম্যাচ একপ্রকার কোয়ার্টার ফাইনাল। রবিবারের ‘মহারণ’ ঘিরে এখন থেকেই ফুটছে তিলোত্তমা। ইডেন ম্যাচের টিকিটের চাহিদাও তুঙ্গে। সঙ্গে খোলাবাজারে কালোবাজারি চলার খবরও পাওয়া গিয়েছে।

গ্রুপ পর্বে ভারতের কোনও ম্যাচ পায়নি কলকাতা। তাই সুপার এইটের ‘ডু অর ডাই’ ম্যাচে সূর্যকুমারদের দেখার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না ক্রিকেটভক্তরা। আজ ময়দান চত্বরে গিয়ে দেখা গেল থিকথিকে ভিড়। প্রত্যেকেই এসেছে একটা টিকিটের খোঁজে। ময়দান চত্বরে কান পাতলে শোনা যাচ্ছে, দূরদূরান্ত থেকে অনেকেই ভোর ভোর চলে এসেছেন। টিকিটের আকাশছোঁয়া চাহিদা দেখে ঝোপ বুঝে কোপ মারতে ছাড়ছে না কালোবাজারি কারবারিরা।

Advertisement

জানা গিয়েছে, শুক্রবার লোয়ার টিয়ারের টিকিট বিক্রি হয়েছে ৩০ হাজার টাকায়। শনিবার টাকার অঙ্কটা ৫০ হাজারে চলে যেতে পারে বলে আশঙ্কা। তাছাড়াও আপার টিয়ারের টিকিট বিক্রির খবর পাওয়া গিয়েছে ২০-২৫ হাজার টাকায়। ৯০০ টাকার টিকিট বিকোচ্ছে ৫-৭ হাজার টাকায়। এখানেই শেষ নয়। ১০ হাজারেও টিকিট বিক্রির কথা জানা গিয়েছে। খোলা বাজারেই দেদার চলছে এই ব্যবসা। উল্লেখ্য, প্রথম দফায় যে টিকিট ছাড়া হয়েছিল, তা ইতিমধ্যেই নিঃশেষিত। দ্বিতীয় দফার টিকিট এখনও পর্যন্ত অনলাইনে পাওয়া যাচ্ছে না। ওয়েবসাইটে গেলে টিকিট কাটার কোনও অপশনের দেখা মিলছে না। সব মিলিয়ে ক্রিকেটপ্রেমীরা ক্ষুব্ধ। 

রবিবারের খেলা দুই দলের কাছেই কার্যত কোয়ার্টার ফাইনাল। যে দল জিতবে, সে সেমিতে। অন্য দল টুর্নামেন্টকে বিদায় জানাবে। সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পরাস্ত হওয়ার পর বৃহস্পতিবার জিম্বাবোয়েকে ৭২ রানে হারিয়ে চাঙ্গা হার্দিকরা। এবার ক্যারিবিয়ান বধের লক্ষ্যে ইডেনের ২২ গজে নামবেন তাঁরা। গতবারের চ্যাম্পিয়ন ভারতের খেলা দেখতে মুখিয়ে দর্শক। ক্রিকেটের নন্দনকানন যে সেদিন হাউসফুল থাকবে, তা বলাই বাহুল্য।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.