Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ২০ জুলাই ২০২৬
Afghanistan

বদলা চাইছে আফগানিস্তান! পাকিস্তানকে রক্তাক্ত করতে তৈরি তালিবানের ‘সুইসাইড স্কোয়াড’

দাবি করা হয়েছে, নির্দেশ পেলেই গাড়ি বোমা ও গুরুত্বপূর্ণ ঠিকানাগুলিতে আত্মঘাতী হামলা চালাতে প্রস্তুত এই যোদ্ধারা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১৬:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১৬:২২

options
link
বদলা চাইছে আফগানিস্তান! পাকিস্তানকে রক্তাক্ত করতে তৈরি তালিবানের ‘সুইসাইড স্কোয়াড’ zoom
তালিবানের বিশেষ 'সুইসাইড স্কোয়াড'। ছবি সংগৃহীত।
Advertisement

মারের বদলা মার। আফগানিস্তানের মাটিতে পাক এয়ারস্টাইকের পালটা জবাবে শুক্রবার থেকে শুরু হয়ে গিয়েছে ভীষণ যুদ্ধ। আফগানিস্তানের বিরুদ্ধেও যুদ্ধের ঘোষণা করেছে পাকিস্তান। এহেন পরিস্থিতির মাঝেই শাহবাজ-মুনিরদের কপালে চিন্তার ভাঁজ বাড়াল তালিবানের বিশেষ স্কোয়াড। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, পাক সেনাকে উচিত শিক্ষা দিতে তালিবান নিজেদের ‘সুইসাইড স্কোয়াড’কে সক্রিয় করেছে। অতীতে সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকাকে আফগানিস্তান ছাড়া করতে সক্রিয় ভূমিকা ছিল এই স্কোয়াডের।

দুই দেশের যুদ্ধ পরিস্থিতির মাঝেই আফগানিস্তানের সরকারি নিউজ এজেন্সি ‘বখতর নিউজ’ এক রিপোর্ট প্রকাশ করেছে। তাদের তরফে, ফিদায়েঁ যোদ্ধাদের ব্যাটেলিয়ানের একটি ছবি প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বিস্ফোরক বোঝাই জ্যাকেট পরে রয়েছে ফিদায়েঁ যোদ্ধারা।  নিরাপত্তাবাহিনীর সূত্রের দাবি করে ওই সংবাদমাধ্যম জানিয়েছে, নির্দেশ পেলেই গাড়ি বোমা ও গুরুত্বপূর্ণ ঠিকানাগুলিতে আত্মঘাতী হামলা চালাতে প্রস্তুত এই যোদ্ধারা। পাশাপাশি তালিবানের অন্যতম মুখপাত্র হামদুল্লাহ ফিতরত জানান, ডুরান্ড লাইন অর্থাৎ পাকিস্তানের সঙ্গে লাগোয়া বিতর্কিত সীমান্ত এবং খোস্ত প্রান্তে জবাবি হামলা শুরু হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ফিদায়েঁ যোদ্ধাদের ব্যাটেলিয়ানের একটি ছবি প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বিস্ফোরক বোঝাই জ্যাকেট পরে রয়েছে ফিদায়েঁ যোদ্ধারা। দাবি করা হয়েছে, নির্দেশ পেলেই গাড়ি বোমা ও গুরুত্বপূর্ণ ঠিকানাগুলিতে আত্মঘাতী হামলা চালাতে প্রস্তুত এই যোদ্ধারা।

আফগান প্রশাসন সূত্রে খবর, গত রবিবার পকিস্তানি হামলার পালটা দিতে বৃহস্পতিবার রাতে পাক সীমান্ত পেরিয়ে আক্রমণ করেছে আফগানিস্তান ফৌজ। পাকিস্তানের অন্তত ১২টি পোস্ট আফগানিস্তানের দখলে এসেছে বলেও দাবি তালিবান প্রশাসনের। মৃত্যু হয়েছে পাকিস্তানের ৫৫ জন সেনা জওয়ান। সেই হামলার পালটা শুক্রবার আফগানিস্তানের একাধিক এলাকায় আক্রমণ করেছে পাকিস্তান। দুপক্ষেই সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে।

এদিকে পাকিস্তানের মতে, কান্দাহারের উপর দিয়ে বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলি ক্রমাগত টহল দিচ্ছে। পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ ঘোষণা করেন, ধৈর্যের বাঁধ ভেঙেছে। এবার সরাসরি যুদ্ধ হবে। আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের মতে, পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুল, দক্ষিণে কান্দাহার এবং দক্ষিণ-পূর্বে পাকতিয়া প্রদেশে বিমান হামলা চালিয়েছে। পাকিস্তানের দাবি, সীমান্ত পেরিয়ে এসে চালানো হামলার জবাবে এই হামলা চালিয়েছে পাকিস্তান। এহেন পরিস্থিতির মাঝেই এবার তালিবান ‘সুইসাইড স্কোয়াড’কে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করতে তৈরি হয়ে উঠল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.