বিসিসিআই কি কেন্দ্র সরকার প্রস্তাবিত নয়া ক্রীড়া আইনের আওতায় আসবে? এ প্রশ্নে ধোঁয়াশা বজায় রাখছেন বোর্ড কর্তারা। বিসিসিআই (BCCI) শুরু থেকেই বলে আসছে, জাতীয় ক্রীড়ানীতিতে কাজ চালাতে আপত্তি আছে বোর্ডের। কিন্তু কেন সেই আপত্তি? জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। এবার সেটার ব্যাখ্যা দিলেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া।
আরও পড়ুন:
শুক্রবার বোর্ডের বার্ষিক সাধারণ সভায় বোর্ড কর্তারা জানান, বাকি জাতীয় ক্রীড়া সংস্থাগুলির মতো বিসিসিআই কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তার উপর নির্ভরশীল নয়। বরং উলটোটাই। বিসিসিআই স্বশাসিত। এবং সরকারকে প্রতিবছর মোটা অঙ্কের কর দেয়। সেই করের অঙ্কটা প্রায় ৩ হাজার কোটি টাকা। তবে জাতীয় ক্রীড়া আইনের আওতায় থাকতে আপত্তি নেই বোর্ডের। ওই ক্রীড়া নীতির কিছু নির্দিষ্ট পয়েন্টে বিসিসিআইয়ের আপত্তি রয়েছে।
শুক্রবার বোর্ডের বার্ষিক সাধারণ সভায় বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানান, “ক্রীড়া আইন সম্পর্কে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। ওই আইন নিয়ে সরকারি স্তরে আরও অনেক কাজ করতে হবে। সেই কাজগুলো হওয়ার পর বিসিসিআই আইনের আওতায় এলে, সেটা স্বীকৃতি দিতে হবে।” তিনি বলছেন, সুপ্রিম কোর্টে জাতীয় ক্রীড়ানীতি নিয়ে যে আলোচনা হয়েছিল, সেই মোতাবেক এখনও কাজ হয়নি। আইনে কিছু বদল এনে নতুন করে বিবৃতি দিলে সেই বিবৃতি অনুযায়ী কাজ করতে আমাদের আপত্তি নেই। আগামী ২৭ অক্টেবর পরবর্তী শুনানি রয়েছে। সে দিন আমরা আদালতকে বিষয়টি স্পষ্ট করে দেব।”
দীর্ঘদিন ধরে ভারতের ক্রীড়ামহলে প্রশ্ন, বিসিসিআই যে এত টাকা রোজগার করছে, তাতে ভারতীয় ক্রীড়ামহলের লাভটা কী? বোর্ড কি আদৌ আয়কর দেয়? এসব প্রশ্নের উত্তর এদিন সাফ জানিয়ে দিয়েছেন বিসিসিআই সচিব। তাঁর সাফ কথা, “আমরা নিয়মিত আয়কর দিই। আর সেই অঙ্কটা ৩ হাজার কোটি।” তাঁর সাফ কথা, বিসিসিআই যেহেতু কেন্দ্রের আর্থিক সহায়তার উপর নির্ভরশীল নয় এবং বোর্ডের কাছ থেকেই সরকার আয় করে। ফলে বর্তমান আইন মেনে চলা তাদের পক্ষে সম্ভব নয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ভুয়ো’ প্রকল্প দেখিয়ে ১৩১ কোটি আদায়! কলকাতা-সহ দেশের ২০ জায়গায় তল্লাশি ইডির
-
যত কাণ্ড রেজিনগরে! ‘বাঁশি’ হাতছাড়া হতেই গর্জে উঠলেন হুমায়ুন-পুত্র, মনে করালেন ২০১৬-র ‘ইতিহাস’
-
ট্রাম্পের রোষানলে বাক স্বাধীনতা! ‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমকে ‘নিষিদ্ধ’ ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের
-
‘লর্ডে’র ব্যাটে লর্ডসে সেঞ্চুরি, ২২ গজে মায়ের টোটকা! টিভি শোয়ের অভিষেকে সিক্রেট ফাঁস রোহিতের
-
ভাষা-ধর্মের নামে বিভেদ নয়, রাধাষ্টমীর সন্ধ্যায় ঐক্যের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর