গুঞ্জন ছিলই। সেই গুঞ্জন সত্যি করে জাতীয় দলের প্রধান নির্বাচক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন অজিত আগরকর। সূত্রের খবর ভারতীয় বোর্ডকে প্রাক্তন পেসার জানিয়ে দিয়েছেন, নির্বাচকপ্রধান পদে আর থাকতে চান না তিনি। ফলে তাঁর মেয়াদ বৃদ্ধির যেটুকু সম্ভাবনা ছিল, সেটাও একপ্রকার শেষ হয়ে গেল।
শুক্রবার মুম্বইয়ে বোর্ডের বার্ষিক সাধারণ সভার আগেই জল্পনা ছিল আগরকরকে সরিয়ে দেওয়া হতে পারে। ৪ অক্টোবর নির্বাচক প্রধান হিসেবে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগরকরের। মাঝে শোনা গিয়েছিল, আগামী বছর যেহেতু ওয়ানডে বিশ্বকাপ রয়েছে, তাই আগরকরের মেয়াদ এক বছর বাড়িয়ে দেওয়া হতে পারে। কিন্তু রোহিত শর্মার অবসর নিয়ে অহেতুক বিতর্কের জেরে সেই সম্ভাবনা নষ্ট হয়ে যায়। যেভাবে নির্বাচকরা রোহিতের মতো মহাতারকাকে অবসরের জন্য চাপ দিয়েছিল সেটা একেবারে নাপসন্দ ছিল বোর্ড কর্তাদের। সেই বিতর্কের জেরেই বোর্ড একপ্রকার ঠিক করে ফেলেছে আগরকরের মেয়াদ বাড়ানো হবে না। সেটা আন্দাজ করেই সম্ভবত টিম ইন্ডিয়ার নির্বাচকপ্রধান নিজে থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন।
আরও পড়ুন:
যদিও সরকারিভাবে বোর্ড এখনও সে কথা জানায়নি। মুম্বইয়ে বিসিসিআইয়ের ৯৫তম বার্ষিক সভার পর বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, “আমাদের হাতে এখনও ১৫ দিন সময় রয়েছে। ক্রিকেটের দুনিয়ায় ১৫ দিন অনেকটা সময়। সময় হলে আমরা সিদ্ধান্ত নেব। যথাসময়ে আপনাদের জানিয়েও দেওয়া হবে। তবে আজ কোনও ব্যক্তিকে নিয়ে আলোচনা হয়নি।” তবে বোর্ড সূত্রের খবর, আগরকর তাঁর শেষ দল নির্বাচনী বৈঠক করে ফেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।
বিসিসিআই বেসরকারিভাবে তাঁর উত্তরসূরি বাছার কাজটাও শুরু করে দিয়েছে। আগরকরের পরিবর্ত হিসাবে নাকি দু’টো নামও ইতিমধ্যে ভেবে ফেলা হয়ে গিয়েছে। তাঁরা, প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার পার্থিব প্যাটেল। এবং প্রাক্তন বাঁ-হাতি স্পিনার প্রজ্ঞান ওঝা। এঁদের দু’জনের মধ্যে একজন নাকি জাতীয় নির্বাচক প্রধান হয়ে যেতে পারেন। বোর্ডের সাধারণ সভায় পরবর্তী নির্বাচকপ্রধান বেছে নেওয়া নিয়ে আলোচনাও হয়। তবে শেষমেশ সিদ্ধান্ত হয়নি। প্রধান নির্বাচক বাছার ভার শেষমেশ দেওয়া হয়েছে বিসিসিআইয়ের পদাধিকারীদের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বঙ্গ রাজনীতিতে কোণঠাসা! দুর্গাপুরে তৃণমূলের প্রতীকী শ্রাদ্ধ করল বিজেপি
-
ট্রাইব্যুনালে এখনও ঝুলে ৩৭ লক্ষের বেশি আবেদন! কত নাম অন্তর্ভুক্তি? সুপ্রিম কোর্টে স্পষ্ট হিসাব দিল না কমিশন
-
‘বোর্ড গঠনে গেলে খারাপ হবে’, জলপাইগুড়িতে মমতাপন্থী কাউন্সিলের বাড়িতে ভাঙচুর, চলল গুলি
-
এআই এবার হ্যাকার, কারও নির্দেশ ছাড়াই তিনটি ওয়েবসাইট হ্যাক করল জেমিনি!
-
রোগী-পরিজনদের সঙ্গে দুর্ব্যবহার! মালদহ মেডিক্যালে ডাক্তার-নার্সদের ‘ধমক’ মন্ত্রীর