Akash Deep

নিউজিল্যান্ড সিরিজের আগে সুখবর! সুস্থ হয়ে জাতীয় দলে পথে বাংলার পেসার

এখনও পর্যন্ত দেশের হয়ে ১০টি টেস্টে তাঁর শিকার ২৮ উইকেট।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ২০:১২

options
link
নিউজিল্যান্ড সিরিজের আগে সুখবর! সুস্থ হয়ে জাতীয় দলে পথে বাংলার পেসার
আকাশ দীপকে নিয়ে উচ্ছ্বসিত সতীর্থরা। ফাইল ছবি।

ফেব্রুয়ারির পর থেকে আর মাঠে দেখা যায়নি আকাশ দীপকে (Akash Deep)। চোটের কারণে দীর্ঘ দিন ক্রিকেটের বাইরে বাংলার পেসার। তবে এবার স্বস্তির খবর। দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি। সব কিছু ঠিকঠাক থাকলে নিউজিল্যান্ড সিরিজের আগেই ফের পুরো ফিট হয়ে ভারতীয় দলে ফিরতে পারেন আকাশ দীপ।

Advertisement

২২ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত নিউজিল্যান্ড সফরে যাবে ভারত। সফরে পাঁচটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে এবং দু’টি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। আকাশ দীপের পাখির চোখ সেই টেস্ট সিরিজ। সব কিছু ঠিক থাকলে তাঁকে ভারতীয় টেস্ট দলে দেখা যেতে পারে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আপাতত বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে রয়েছেন আকাশ দীপ। সেখানে লাল বল হাতে নিয়মিত অনুশীলন করছেন। জানা গিয়েছে, এখন দিনে ১৫ ওভার করে বল করছেন। তাঁর ফিটনেস নিয়ে সন্তুষ্ট চিকিৎসকেরাও। অল্প দিনের মধ্যেই মিলতে পারে মাঠে ফেরার ছাড়পত্র।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল আকাশ দীপের। ইংল্যান্ড সফরে ১৩ উইকেট নিয়েছিলেন তিনি। এর মধ্যে এজবাস্টন টেস্টেই ১০ উইকেট। সেই ম্যাচে ভারতের জয়ের অন্যতম প্রধান কারিগর ছিলেন বাংলার এই ডানহাতি পেসার। এখনও পর্যন্ত দেশের হয়ে ১০টি টেস্টে তাঁর শিকার ২৮ উইকেট।

Advertisement

১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ইরানি কাপ। সেখানে তাঁকে দেখা যেতে পারে। অবশিষ্ট ভারতের দলে রাখা হয়েছে আকাশ দীপকে। তবে খেলতে হলে আগে চিকিৎসকদের ছাড়পত্র পেতে হবে তাঁকে। বর্তমান পরিস্থিতিতে বহুকাঙ্ক্ষিত ছাড়পত্র পাওয়ার সম্ভাবনাই বেশি। ইরানি কাপে ভালো পারফর্ম করতে পারলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে ফেরার দরজাও খুলে যেতে পারে তাঁর সামনে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.