সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার চাঁদের হাট বসছে ইডেনে। আজই ইডেনে নবনির্বাচিত বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে জমকালো সংবর্ধনা দিতে চলেছে সিএবি। আর এই সংবর্ধনা অনুষ্ঠানে চমক হিসাবে থাকছে অনেক কিছু। যেমন, অতিথি-অভ্যাগতদের মধ্যে থাকছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন, ভিভিএস লক্ষ্মণরা। প্রসঙ্গত, গত বুধবারই বোর্ড সভাপতির চেয়ারে বসেছেন সৌরভ। গতকাল বোর্ডের নির্বাচক মণ্ডলী এবং কোহলিদের সঙ্গে বৈঠক করে রাতের বিমানেই কলকাতায় ফিরেছেন সৌরভ।
উল্লেখ্য, আনুষ্ঠানিকভাবে বোর্ড সভাপতির দায়িত্ব নেওয়ার আগে সিএবি সৌরভকে জমকালোভাবে স্বাগত জানিয়েছিল। আজ, আরও রঙিন হবে সংবর্ধনা অনুষ্ঠান। জানা গিয়েছে, ইডেন গার্ডেন্সের লনে নয়া বোর্ড সভাপতিকে সংবর্ধনা দিতে চলেছে রাজ্য ক্রিকেটের নিয়ামক সংস্থা। জগমোহন ডালমিয়ার পর বাংলা থেকে দ্বিতীয় কোনও ব্যক্তি বিসিসিআইয়ের মসনদে বসেছেন। জানা গিয়েছে, সিএবি’র প্রাক্তন ও বর্তমান প্রশাসকরা সৌরভের হাতে তুলে দেবেন রুপোর ফলক। এছাড়াও থাকছে সৌরভকে নিয়ে তৈরি বিশেষ তথ্যচিত্র। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন এবং ভিভিএস লক্ষ্মণ। একইসঙ্গে এদিন সংবর্ধনা দেওয়া হবে ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক মালহোত্রাকে।
[আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে বিশ্রামে কোহলি, রোহিতের নেতৃত্বে সুযোগ তরুণদের]
প্রসঙ্গত, বিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরদিনই অধিনায়ক বিরাট কোহলি এবং রোহিত শর্মার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। উপস্থিত ছিলেন নির্বাচক প্রধান এমএসকে প্রসাদও। এই বৈঠকের পরই বাংলাদেশের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য তরুণ দল বেছে নেন নির্বাচকরা। অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন রোহিত শর্মা। টেস্ট দলে অবশ্য কোনও পরিবর্তন করা হয়নি। টেস্ট সিরিজে কোহলিই দলের অধিনায়কত্ব করবেন।
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে মহা অঘটন! রুদ্ধশ্বাস টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় জার্মানির
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!