Vaibhav Sooryavanshi

বৈভবকে নিয়ে আলোচনা বিলেতেও, অন্য দুই দেশের টেস্টেও উঠল ভারতীয় দলে নেওয়ার দাবি

মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে সাড়া ফেলে দিয়েছে বৈভব সূর্যবংশী। শুধু দেশেই নয়, বৈভবের প্রশংসা এখন আন্তর্জাতিক ক্রিকেট মহলেও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৫, ২০২৬, ২০:৫৬

options
link
বৈভবকে নিয়ে আলোচনা বিলেতেও, অন্য দুই দেশের টেস্টেও উঠল ভারতীয় দলে নেওয়ার দাবি
বৈভব সূর্যবংশী। ফাইল ছবি

মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে সাড়া ফেলে দিয়েছে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। এবারের আইপিএলে ১৬ ম্যাচে ৭৭৬ রান করে কমলা টুপি জিতে নিয়েছিল এই তরুণ ব্যাটার। ইতিমধ্যেই সিনিয়র দলে এই বাঁহাতি ব্যাটারকে নেওয়ার দাবি উঠেছে। শুধু দেশেই নয়, বৈভবের প্রশংসা এখন আন্তর্জাতিক ক্রিকেট মহলেও।

Advertisement

ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের প্রথম টেস্ট চলাকালীন বৈভবকে নিয়ে চলে আলোচনা। ধারাভাষ্য দেওয়ার সময় রাজস্থান রয়্যালস ওপেনারকে নিয়ে কথা বলেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সাইমন ডুল। তাঁর সঙ্গে ছিলেন ইয়ান ওয়ার্ড এবং নাসের হুসেন। সেখানেই ডুল বলেন, বৈভবের ভারতীয় দলে অভিষেক হতে আর বেশি দিন বাকি নেই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রাক্তন কিউয়ি বোলার ডুলের কথায়, “ভারতের জার্সি গায়ে চাপাতে বৈভবের আর খুব বেশি অপেক্ষা করতে হবে বলে মনে হয় না। আইপিএলে অসাধারণ ব্যাটিং করেছে। প্রতিযোগিতার সর্বোচ্চ রান ওর নামেই। এত অল্প বয়সে এমন সাফল্য সত্যিই অবিশ্বাস্য। জাতীয় দলে ওর সুযোগ পাওয়া উচিত বলেই আমি মনে করি। আমি জানি না কার জায়গায় ও খেলবে। কিন্তু কোথাও না কোথাও ওকে জায়গা করে দিতেই হবে।”

Advertisement

এবারের আইপিএলে বৈভবের ব্যাট যেন আলাদা ভাষায় কথা বলেছে। ১৬ ইনিংসে ৭৭৬ রান! সংখ্যাটা নিছক বড় নয়, প্রায় অবিশ্বাস্য। পাশাপাশি একসঙ্গে পাঁচটি ব্যক্তিগত পুরস্কার। ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’, ‘অরেঞ্জ ক্যাপ’, ‘সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন’, ‘ইমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন’ এবং ‘মোস্ট সিক্সেস’। সব মিলিয়ে সে একাই যেন হয়ে উঠেছে এবারের আইপিএলের মুখ। তার এই নজিরবিহীন সাফল্যে ক্রিকেটমহলে শুরু হয়েছে জোর চর্চা। এবার তাঁকে নিয়ে আলোচনা বিলেতে, অন্য দুই দেশের টেস্ট চলাকালীন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.