Devdutt Padikkal

শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের বিরুদ্ধেও ব্যর্থ পন্থ-রাহুলরা, পাড়িক্কলের সেঞ্চুরিতে মানরক্ষা ভারতের

১৫ আগস্ট শুরু শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট। তার আগে শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে হিমশিম অবস্থা টিম ইন্ডিয়ার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২৬, ১৮:৫৫

options
link
শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের বিরুদ্ধেও ব্যর্থ পন্থ-রাহুলরা, পাড়িক্কলের সেঞ্চুরিতে মানরক্ষা ভারতের
দুর্দান্ত সেঞ্চুরি দেবদত্ত পাড়িক্কলের। ছবি সংগৃহীত।

১৫ আগস্ট শুরু শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট। তার আগে শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে হিমশিম অবস্থা টিম ইন্ডিয়ার। গতকাল পেসারদের ব্যর্থতার পর মেন ইন ব্লু-কে ম্যাচে ফিরিয়েছিলেন স্পিনাররা। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ক্রিকেট ইলেভেন ৮ উইকেটে ৩৬৩ রান। মানব সুথার, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদবরা ২টি করে উইকেট পান। এবার ব্যাট করতে নেমেও দেবদত্ত পাড়িক্কল, রবীন্দ্র জাদেজারা ছাড়া সেভাবে দাগ কাটতে পারলেন না কেউ। ফলে লঙ্কাভূমে প্রথম টেস্টের আগে অনেকটাই চিন্তায় রাখবে গৌতম গম্ভীরের দলকে।

Advertisement

দ্বিতীয় দিনের খেলা যখন চলছে, তখন খবর আসে চোটের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে পাওয়া যাবে না সাই সুদর্শনকে। এমনিতেই ভারতের চোটের তালিকা বেশ দীর্ঘই। নীতীশ কুমার রেড্ডি এবং হর্ষিত রানা আগেই ছিটকে গিয়েছেন। পুরো সিরিজে নেই জশপ্রীত বুমরাহও। এছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া ওয়াশিংটন সুন্দরের প্রথম টেস্টে খেলার সম্ভাবনা কম। পায়ের আঙুলের চোট সেরে ওঠেনি বলে ছিটকে গিয়েছেন সুদর্শনেরও খেলা হবে না শ্রীলঙ্কায়। সেই কারণেই প্রস্তুতি ম্যাচে ভারতের ব্যাটিং দেখে অনেকেরই বুক কাঁপতে বাধ্য। অনেকেই হয়তো ভাবছেন, এমতাবস্থায় সুদর্শনের ছিটকে যাওয়া ‘কাল’ হল। কারণ তাঁর মতো ব্যাটার দলে থাকলে অনেকটাই নিশ্চিত হওয়া যেত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
ভরসা জোগালেন রবীন্দ্র জাদেজা, মানব সুথার। ছবি সংগৃহীত।

এমন মনে হওয়া অযৌক্তিক নয়। দিনের দ্বিতীয় বলে রানের খাতা না খুলেই সাজঘরে ফিরলেন যশস্বী জয়সওয়াল। এরপর চোটের কারণে না খেলা শুভমান গিলের জায়গায় নেতৃত্বের ব্যাটন নেওয়া কেএল রাহুল ইনিংস সামলানোর দায়িত্ব নিলেন। সঙ্গে ছিলেন দেবদত্ত পড়িক্কল। দু’জনের জুটিতে ওঠে ৯৫ রান। যখন মনে হচ্ছিল উইকেটে সেট হয়ে গিয়েছেন, তখনই কেশারা নুওয়ান্থার বলে ৪০ রানে বোল্ড রাহুল। তবে টলানো যায়নি দেবদত্তকে। মাঝে ‘অবসৃত’ হয়ে উঠে গেলেও পরে আবারও নামলেন। এবং বুক চিতিয়ে লড়াইও করলেন। দিনের শেষে তাঁর নামের পাশে ১৬৪ বলে ১৪২ রান।

Advertisement

বাঁহাতি তারকার দীর্ঘ ইনিংসে প্রথমে তিনি সঙ্গে পেলেন রবীন্দ্র জাদেজাকে। রিটায়ার্ড আউট নেওয়ার আগে করে গেলেন ৬৩। তবে ডাহা ফেল ঋষভ পন্থ (২)। পুরনো রোগে ভুগে রমেশ মেন্ডিসের বল স্টেপ আউট করে ছক্কা হাঁকাতে গিয়ে উইকেট ছুড়ে দিলেন। ধ্রুব জুরেল (১)-ও ব্যর্থ। তবে নিচের সারিতে ভরসা জোগালেন মানব সুথার। উইকেট কামড়ে পড়ে থেকে করে গেলেন ৯০ বলে ৪১। শেষে নবাগত সারাংশ জৈন দারুণ ‘কোম্পানি’ দিলেন দেবদত্তকে। তিনি অবসৃত হতে গুরনুর ব্রার ১৮ বলে ৩৬ রানের ক্যামিও খেললেন। দু’টি চার, চারটে ছক্কা দিয়ে সাজানো তাঁর ইনিংস। দ্বিতীয় দিনের শেষে ১১ ব্যাটার ২২ গজে নেমে ভারতকে নিয়ে গেল ৬ উইকেটে ৩৫৭ রানে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.