Vaibhav Sooryavanshi

আম্পায়ারকে মায়ের দিব্যি! তিলকের স্লেজিংয়ের ‘বদলা’, দলীপ ফাইনালে শিরোনামে শুধুই বৈভব

একাধিক কাণ্ডকারখানা করে মাতিয়ে রেখেছে ১৫ বছর বয়সি তারকা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৬, ১৮:১৬

options
link
আম্পায়ারকে মায়ের দিব্যি! তিলকের স্লেজিংয়ের ‘বদলা’, দলীপ ফাইনালে শিরোনামে শুধুই বৈভব
তিলককে স্লেজিং, আম্পায়ারের কাছে মায়ের দিব্যি বৈভবের। ছবি: সোশাল মিডিয়া

দলীপ ফাইনালে (Duleep Trophy Final) চর্চায় বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ব্যাটে তো বটেই। তার সঙ্গে একাধিক কাণ্ডকারখানা করে মাতিয়ে রেখেছে ১৫ বছর বয়সি ব্যাটার। কখনও তিলককে স্লেজিং করে বদলা নিচ্ছে, তো মায়ের নামে শপথ করে আম্পায়ারকে রাজি করাচ্ছে। ১৪ বছর পর দলীপ জয়ের মুখে দাঁড়িয়ে আছে পূর্বাঞ্চল। সেখানে মহম্মদ শামি, মুকেশ কুমার ছাড়াও মাতিয়ে রেখেছে বৈভব।

Advertisement

প্রথম ঘটনা তৃতীয় দিনে। প্রথম ইনিংসে পূর্বাঞ্চল ৭০৮ রান তোলে। জবাবে মাত্র ৩৩৬ রানে অলআউট হয়ে যায় দক্ষিণাঞ্চল। তৃতীয় দিনে লড়াই করছিলেন তিলক বর্মা। পাটা পিচে তাঁকে আউট করতে সমস্যায় পড়েছিলেন শামি-মুকেশরা। তাঁরা বল পরিবর্তন করতে বলেছিলেন। কিন্তু আম্পায়ার সেই আবেদন খারিজ করে দেয়। তাঁদের পালটা যুক্তি ছিল, বোলাররা বলে অতিরিক্ত ঘাম ব্যবহার করছেন। সেই সময় সহ-অধিনায়ক বৈভব প্রতিবাদ করে। কীভাবে?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গলায় হাত দিয়ে বৈভব শপথ নেয়। সে বোঝানোর চেষ্টা করে ঘাম দিয়ে নয়। প্যান্টে বল ঘষছিলেন বোলার। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৈভব মায়ের নামে শপথ করে বলে যে সত্যি কথা বলছে।

Advertisement

দ্বিতীয় ঘটনা চতুর্থ দিনে। ৯৯ রান করে আউট হন তিলক। ম্যাচের মাঝে তিলককে স্লেজিং করে বৈভব। কাছে গিয়ে খোঁচা দিয়ে কথা বলে। কী কথা বলেছে, জানা যায়নি। তবে অনেকে মনে করছে, এটা আসলে বৈভবের ‘জবাব’। কারণ প্রথম দিন দক্ষিণাঞ্চলের অধিনায়ক তিলক বর্মার সঙ্গে তার কথোপকথন ধরা পড়ে ভিডিওতে। তিলকের গলায় শোনা যায়, “ক্যায়া ইয়ার, ইয়ে ভাইস ক্যাপ্টেন?” অর্থাৎ, “ও কীসের ভাইস ক্যাপ্টেন?” তিলকের এ হেন মন্তব্যকে অনেকেই স্লেজিং হিসাবেই দেখছেন।

পুরো ব্যাপারটাই হালকাছলে ঘটেছে। তিলক আউট হওয়ার পর বৈভব-সহ পূর্বাঞ্চলের সব ক্রিকেটারই সাবাশি জানিয়ে যান। কারণ একা লড়াই করেন তিলক। দক্ষিণাঞ্চল অলআউট হয় ৩৩৬ রানে। অর্থাৎ ৩৭২ রানের লিড। পূর্বাঞ্চলের দলীপজয় সময়ের অপেক্ষা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৮ রানে আউট হয়েছে বৈভব।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.