কেকেআর-কে হারিয়ে আইপিএল অভিযান শুরু করেছে মুম্বই ইন্ডিয়ান্স। এই সুখবরের মাঝে আবারও শিরোনামে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। তবে এবার মাঠের পারফরম্যান্সের জন্য নয়, বরং ব্যক্তিগত জীবনের জন্য আলোচনায় তিনি। হার্দিকের ‘হৃদয়হরণী’ মাহিকা শর্মাকে গাড়ি উপহার দিলেন। যার দাম শুনলে চোখ কপালে উঠবে।
আরও পড়ুন:
টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন প্রাক্তন স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ ও পুত্র অগস্ত্যাকে গাড়ি উপহার দিয়েছিলেন তিনি। হার্দিকের এই মনোভাব নেটদুনিয়ায় প্রশংসিত হয়। এবার বর্তমান প্রেমিকা মাহিকাকে ১.৭ কোটি টাকার মার্সিডিজ-বেঞ্জ ভি-ক্লাস উপহার দিয়েছেন হার্দিক। ভারতে সদ্য লঞ্চ হওয়া এই বিলাসবহুল গাড়িটি নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। গাড়ির সঙ্গে যুগলের ছবি প্রকাশ্যে এসেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে নেটিজেনদের প্রতিক্রিয়াও নজর কেড়েছে। এক ইউজার লিখেছেন, ‘এমন উপহার পেলে যে কেউ খুশিতে আত্মহারা হয়ে যাবে।’ অন্য একজন মজার ছলে মন্তব্য করেন, ‘হার্দিকের পারফরম্যান্স ভালো মানেই নতুন গাড়ি।’ আরেকজনের কথায়, ‘মাঠে যেমন স্টাইলিশ, ব্যক্তিগত জীবনেও তেমনই গ্র্যান্ড হার্দিক।’
Hardik Pandya gifted India’s first Mercedes-Benz V-Class to his girlfriend Mahieka sharma today, and its price is around ₹1.7 crore. pic.twitter.com/JXdn6dD5Jk
— ⁴⁵ (@rushiii_12) March 29, 2026
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিজেকে গাড়ি উপহার দিয়েছিলেন হার্দিক। তিনি কিনেছিলেন ঝকঝকে এক সুপারকার, ‘ফেরারি ১২ সিলিন্ড্রি’। মডেলটিকে অনায়াসেই লাক্সারি স্পোর্টস কার বলা যায়। সেই ফেরারি নিয়ে আইপিএলে মাঠে নামার আগেই ‘স্পিড ব্রেকার ড্রামা’য় শিরোনামে উঠে এসেছিলেন হার্দিক। ১২ কোটির ঝকঝকে ফেরারি নিয়ে মুম্বইয়ের রাস্তায় বেরিয়ে পড়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। কিন্তু শহরের চিরচেনা স্পিড ব্রেকারই যেন বড় বাধা হয়ে দাঁড়ায়। ফেরারির চালকের আসনে বসে মহাফ্যাসাদে পড়েন তিনি। সিগন্যালে পুলিশ হার্দিকের ফেরারিকে থামান। এরপর লো গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কারণে গাড়িটি সোজাসুজি না চালিয়ে আড়াআড়িভাবে ধীরে ধীরে স্পিড ব্রেকার পার করেন হার্দিক।
বিলাসবহুল গাড়ির প্রতি পাণ্ডিয়ার অনুরাগ অবশ্য নতুন কিছু নয়। তাঁর ব্যক্তিগত গ্যারাজে ইতিমধ্যেই রয়েছে রোলস-রয়েস ফ্যান্টম, অডি এ৬, রেঞ্জ রোভার ভোগ, ল্যাম্বোরগিনি উরুস এসই এবং মার্সিডিজ-বেঞ্জের বেশ কয়েকটি মডেল। ভাইরাল এক ভিডিওয় হার্দিককে নতুন ফেরারি চালাতে দেখা গিয়েছে। কিছুদিন আগে ওয়াংখেড়ের মাঠকর্মীদের আর্থিক পুরস্কার দিয়েছিলেন হার্দিক। এবার মাহিকাকেও কোটি টাকার গাড়ি দিয়ে নজর কাড়লেন ভারতীয় অলরাউন্ডার। উল্লেখ্য, ৫১০৭ দিন পর জয় দিয়ে আইপিএল শুরু করেছে মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচ শেষে হার্দিক বলেন, “১৩ বছর ধরে প্রথম ম্যাচ জিততে পারিনি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে, আমরা খুবই খুশি।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ