রাজর্ষি গঙ্গোপাধ্যায়, চেন্নাই: বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) অভিযান শুরু করার আগেই বড় ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া (Team India)। ডেঙ্গুতে আক্রান্ত শুভমান গিল (Shubman Gill)। ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে কাপ যুদ্ধের অভিযান শুরু করার আগে বেশ চাপে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তবে দলের তারকা ওপেনার অসুস্থ হলেও ভারতের কোচ ও অধিনায়ক কিন্তু এখনই হাল ছাড়তে নারাজ। এদিকে বৃহস্পতিবার নেটে ব্যাট করার সময় চোট পেয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। তবে এদিন রোহিত জানিয়ে দিলেন যে, হার্দিক পুরো ফিট। এবং অজিদের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে রয়েছেন।
অজিদের বিরুদ্ধে নামার আগে সাংবাদিক বৈঠকে এসেছিলেন রোহিত। স্বভাবতই শুভমানের মেডিক্যাল আপডেট নিয়ে প্রশ্ন করা হয়েছিল। দ্রাবিড়ের মতোই রোহিতের জবাব ছিল, “শুভমান এখনও ১০০ শতাংশ ফিট নয়। জ্বর আছে। তাই দুর্বল। তবে ভালো খবর হল ওর কোনও চোট নেই। ওকে প্রতি মুহূর্তে মেডিক্যাল স্টাফরা দেখভাল করছে। তাই আমরা ওকে সুস্থ হয়ে মাঠে নামার সুযোগ দিতে চাই। দেখা যাক আগামী কয়েক ঘণ্টা শুভমান কেমন থাকে। তাই ওকে এখনই ‘রুলড আউট’ বলে রাজি নই।”
[আরও পড়ুন: অশ্বিন-ইন্দ্রজালের নেপথ্যে ইঞ্জিনিয়াররা! কীভাবে তৈরি হন ‘স্মার্ট’ অফস্পিনার?]
তবে দ্রাবিড় ও রোহিত রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেও, বিসিসিআই-এর অন্দরমহল থেকে শুভমানের শারীরিক অবস্থা সম্পর্কে যা আপডেট পাওয়া যাচ্ছে তা কিন্তু মোটেও স্বস্তিদায়ক নয়। সূত্রের দাবি, “শুভমানের শারীরিক অবস্থা ভালো নয়, অন্তত দুটো ম্যাচ খেলতে পারবে না বলেই মনে হচ্ছে।”
এর আগে দ্রাবিড় দলের তরুণ ওপেনারের শারীরিক অবস্থা সম্পর্কে বলেন, “শুভমান আগের থেকে অনেকটাই ভালো আছে। আমাদের মেডিক্যাল টিম সবসময় ওর দেখভাল করছে। এখনও ম্যাচ শুরু হতে ৩৬ ঘন্টা বাকি আছে। তাই সব দিক দেখেই সিদ্ধান্ত নেব।”
শুভমান যদি প্রথম ম্যাচে ছিটকে যান তাহলে সেটা যে ভারতীয় শিবিরের জন্য বিরাট ধাক্কা হতে চলেছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। শেষ পর্যন্ত তিনি যদি না খেলতে পারেন, তাহলে ঈশান কিষাণকে ওপেন করানো হতে পারে। এমনকি টিম ম্যানেজমেন্ট কে এল রাহুলের কথাও ভেবে রেখেছে।
[আরও পড়ুন: তিন স্পিনার নিয়ে অজি ব্যাটিং বধ করার পরিকল্পনা, ইঙ্গিত দিলেন রোহিত]
চলতি বছরটা শুভমানের দারুণ কাটছে। ভারতের তরুণ ওপেনার ইতিমধ্যেই চলতি বছর ২০টি একদিনের ম্যাচে ১২৩০ রান করে ফেলেছেন। গড় ৭২.৩৫। স্ট্রাইক রেট ১০৫.০৩। সঙ্গে রয়েছে ৫টি শতরান ও ৫টি অর্ধ শতরান। এদিকে একদিনের কেরিয়ারে ৩৫টি ম্যাচে তাঁর রান ১৮৬৪। গড় ৬৬.১০। স্ট্রাইক রেট ১০২.৮৪। সঙ্গে রয়েছে ৬টি শতরান ও ৯টি অর্ধ শতরান। সর্বাধিক নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০৮ রান। এহেন শুভমানের উপর কাপ যুদ্ধে টিম ম্যানেজমেন্ট ভরসা করে থাকবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।
সর্বশেষ খবর
-
ফের বিতর্কে সিএবি, স্বার্থের সংঘাতের ‘ফাঁসে’ বাংলার বোর্ড আম্পায়ার
-
‘পুরো বন্দে মাতরম গাওয়া হবে না কর্নাটকে’, কেন্দ্রের নির্দেশ উড়িয়ে ঘোষণা শিবকুমারের
-
সিআইএ-র সতর্কবার্তা শোনেননি, নেতানিয়াহুর টোপ গিলেই ইরানে জোর ফেঁসেছেন ট্রাম্প!
-
বিশ্বজুড়ে বন্ধ মার্কিন ভিসা ইন্টারভিউ, ট্রাম্পের কড়া অভিবাসন নীতির জের?
-
আড়াই বছরের ‘রাজত্ব’ খোয়ালেন বুমরাহ, শ্রীলঙ্কায় আগ্রাসী ইনিংসের পুরস্কার পেলেন পন্থ