রাজর্ষি গঙ্গোপাধ্যায়, চেন্নাই: এশিয়া কাপে (Asia Cup 2023) চ্যাম্পিয়ন হওয়ার পর অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ২-১ ব্যবধানে একদিনের সিরিজে জয়। টিম ইন্ডিয়ার (Team India) আত্মবিশ্বাস বাড়লেও, অতীত পারফরম্যান্স নিয়ে ভাবতে রাজি নন রোহিত শর্মা (Rohit Sharma)। বরং চেন্নাইয়ের (Chennai) চিপক স্টেডিয়ামে (Chepauk Stadium) প্যাট কামিন্সের (Pat Cummins) দলকে হারানোর জন্য তিন স্পিনার নিয়েই নামবে ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) অভিযান শুরু করার আগে সেই ইঙ্গিত দিয়ে রাখলেন রোহিত।
অজিদের বিরুদ্ধে কাপ যুদ্ধের অভিযান শুরু করার আগে সাংবাদিক বৈঠকে এসেছিলেন রোহিত। চিপকের পিচ স্পিনারদের স্বর্গরাজ্য। তাই স্টিভ স্মিথ (Steve Smith)-ডেভিড ওয়ার্নারদের (David Warner) মহড়া নেওয়ার জন্য তিন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)-রবীন্দ্র জাদজার (Ravindra Jadeja) সঙ্গে কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) দেখা যেতেই পারে। সেই ইঙ্গিত দিয়ে রাখলেন হিটম্যান।
[আরও পড়ুন: জাদেজা-অশ্বিনের রেপ্লিকা আমদানি করে মহড়া স্মিথ-ওয়ার্নারদের!]
রোহিত বলেন, “আমাদের দলে যে ভারসাম্য আছে, তাতে তিন স্পিনার মাঠে নামাতেই পারি। কারণ হার্দিক শুধু অলরাউন্ডার নয়, একজন পুরোপুরি পেস বোলার হিসাবেও নিজেকে মেলে ধরেছে।”
অবশ্য রোহিতের এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ আছে। কারণ চিপকে সেই ছোটবেলা থেকে খেলছেন। পরে আইপিএল-এ চেন্নাই সুপার কিংস দলের সদস্য ছিলেন। অক্ষর প্যাটেল চোট পাওয়ার পর অশ্বিনকে দলে নেওয়া হয়েছে। বিশ্বকাপ খেলতে নামার আগে নিজেকে নিংড়ে দিচ্ছেন এই অভিজ্ঞ অফ স্পিনার। এহেন অশ্বিনকে যে রোহিত বাইরে বসিয়ে রাখবেন না। সেটা সবাই জানে।
আর ‘স্যর জাদেজা’, চিপকে বল হাতে কেমন পারফরম্যান্স করেন সেটা তো ক্রিকেট দুনিয়া জানে। তাঁদের সঙ্গে যোগ হবেন আবার কুলদীপ যাদব। যিনি গত এশিয়া কাপ থেকে সোনার ফর্মে রয়েছেন। তাই এই তিন স্পিনার দিয়েই অজি ব্যাটিংকে বধ করতে চাইছে ভারত।
[আরও পড়ুন: ‘প্রথম দলে অশ্বিনের সঙ্গে সামিকেও দরকার’, অস্ট্রেলিয়া মহাযুদ্ধের আগে সৌরভের বার্তা]
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?