মার্কিন মুলুকে বিশ্বকাপ (FIFA World Cup 2026) নিয়ে হাজার বিতর্ক। কখনও আমেরিকা-ইরান টানাপোড়েন, কখনও রেফারিকে ঢুকতে না দেওয়া, কখনও ফুটবলারদের সঙ্গে জঙ্গির মতো আচরণ, কখনও মেসির মতো ফুটবলারের পাসপোর্টের তথ্য ফাঁস হয়ে যাওয়া, এমন সব কার্যকলাপ যা বিশ্বকাপের মঞ্চে অনভিপ্রেত, সবই হচ্ছে আমেরিকায়। কিন্তু সেসবে পাত্তাই দিতে চাইছেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প (Donald Trump)। তিনি দাবি করছেন, “এ পর্যন্ত যে কটা বিশ্বকাপ হয়েছে, সেটার মধ্যে এই বিশ্বকাপটাই সবার সেরা হবে।”
এই বিষয়ে আরও খবর
বিশ্বকাপ শুরুর আগে সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলে গেলেন, “এটাই ইতিহাসের সবচেয়ে সফল বিশ্বকাপ হতে চলেছে। এই স্তরে ফিফা এর আগে কখনও এত টিকিট বিক্রি করতে পারেনি। এত দ্রুতও এই পরিমাণ টিকিট বিক্রি হয় না।” ট্রাম্পের দাবি, ফিফা সভাপতি ইনফান্তিনোর সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁকে ইনফান্তিনোও জানিয়েছেন, এর আগে বিশ্বকাপ এই স্তরে এত সফলভাবে কোনও টুর্নামেন্ট হয়নি। মার্কিন প্রেসিডেন্ট বলছেন, “এ দেশে এই সময় ফুটবল নিয়ে বেশি আলোচনা হয় না। কিন্তু এখন দেখুন, এটাই সবচেয়ে সফল বিশ্বকাপ হবে।”
বিশ্বকাপ শুরুর আগে সাংবাদিক সম্মেলনে স্বাভাবিকভাবেই নানাবিধ বিতর্ক নিয়ে প্রশ্নবাণে বিদ্ধ হন মার্কিন প্রেসিডেন্ট। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ইরান এবং আমেরিকার টানাপোড়েন নিয়ে। ইরানকে ভিসা দেওয়া নিয়ে ঢিলেমি নিয়ে। প্রশ্ন করা হয়েছিল বিভিন্ন দেশের ফুটবলারদের সঙ্গে দুর্ব্যবহার নিয়ে। কেন সব দলকে ভিসা দেওয়া হচ্ছে না সেসব নিয়ে। ওই বিতর্কে মার্কিন প্রেসিডেন্টের সাফ কথা, “আমি ব্যাপারটা দেখছি সুরক্ষার দিক থেকে। আমি চাই আমাদের দেশে শুধু ঠিক মানুষই আসছে।”
এর আগে ট্রাম্পকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনোও। তাঁর ভাষায়, “ট্রাম্প না থাকলে আমেরিকার মাটিতে বিশ্বকাপ আয়োজন সম্ভবই হত না।” ইনফান্তিনো বলছেন, “আমার প্রেসিডেন্ট ট্রাম্পের দারুন সম্পর্ক। ওর সরাসরি সাহায্য এবং আন্তরিক চেষ্টা ছাড়া এই আমেরিকার মাটিতে আমরা বিশ্বকাপ আয়োজন করতে পারতাম না।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
১০ ঘণ্টা মেরাথন জেরা, ভবানী ভবন থেকে বেরিয়েই অভিষেকের বাড়ি ছুটলেন পিএ সুমিত
-
ভিডিওকলে স্বামীর পরকীয়া, ফোন ভেঙে দেওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারল যুবক! হাড়হিম ঘটনা মালদহে
-
২৫ ফুটের ‘গামোছা’য় জুবিনের গান! শব্দে স্বর বুনে শ্রদ্ধার্ঘ্য অসমের তাঁতির
-
ডেকে অপমান! দু’ঘণ্টা অপেক্ষার পর রাজ ঠাকরের দেখা না পেয়ে ফিরলেন কমনওয়েলথ সোনাজয়ী
-
ইউপিআই পরিষেবা বিনামূল্যেই, তবে কোন ক্ষেত্রে গুনতে হবে মাশুল? জানাল মোদি সরকার




