IPL

আইপিএল সূচি ঘোষণা হতেই ধোনিকে নিয়ে বড় আপডেট, ভাইরাল কোহলির প্রস্তুতির ভিডিও

আইপিএল সূচি ঘোষণা হতেই ‘থালা’কে নিয়ে পাওয়া গেল বড় আপডেট। অন্যদিকে, আইপিএলের প্রস্তুতি শুরু করে দিলেন বিরাট কোহলিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১১, ২০২৬, ১৮:৫৯

options
link
আইপিএল সূচি ঘোষণা হতেই ধোনিকে নিয়ে বড় আপডেট, ভাইরাল কোহলির প্রস্তুতির ভিডিও

একসময় ‘ড্যাডস আর্মি’ বলে পরিচিত দলে এখন তরুণ প্রতিভার ভিড়। স্বভাবতই প্রশ্ন, আইপিএলে কি সব ম্যাচে মাঠে নামবেন ৪৪ বছরের মহেন্দ্র সিং ধোনি? ফ্র্যাঞ্চাইজিটির নতুন জার্সি উন্মোচনে যেভাবে বিশেষ সম্মান জানানো হয়েছিল, তাতে মনে হয়েছিল মাহিকে নিয়ে কিছু একটা চমক অপেক্ষা করছে। আইপিএল সূচি ঘোষণা হতেই ‘থালা’কে নিয়ে পাওয়া গেল বড় আপডেট। অন্যদিকে, আইপিএলের প্রস্তুতি শুরু করে দিলেন বিরাট কোহলিও।

Advertisement

চেন্নাই সুপার কিংসের মুখ এখনও একজনই। মহেন্দ্র সিং ধোনি। দিন দশ আগে থেকে চেন্নাইয়ে আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে সিএসকে। আর সেই অনুশীলনে আকর্ষণের কেন্দ্রে সেই এমএসডি-ই। সিএসকে কর্তা কাশী বিশ্বনাথন আগেই ঘোষণা করেছিলেন, এই বছরও আইপিএল খেলবেন তিনি। আর এবার তিনি জানালেন সিএসকে’র হয়ে সব ম্যাচেই খেলবেন ধোনি। “আমি যত দূর জানি সব ম্যাচেই খেলবে ও।” বলছেন সিএসকে সিইও।

Advertisement

অন্যদিকে, এবার চেন্নাই জার্সি গায়ে খেলবেন সঞ্জু স্যামসন। রাজস্থান রয়্যালস থেকে তিনি সিএসকে’তে এসেছেন। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন, উইকেটের পিছনে দস্তানা হাতে কাকে দেখা যাবে? “‌সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। এটা ক্রিকেট সংক্রান্ত বিষয়। ম্যানেজমেন্টের লোকেরা নয়, কোচ এবং সাপোর্ট স্টাফরাই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। ধোনি উইকেটরক্ষক-ব্যাটার হিসাবে না কেবল ব্যাটার হিসাবে, নাকি ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলবে, তা বলতে পারবেন কেবলমাত্র কোচেরাই।” মন্তব্য কাশী বিশ্বনাথনের।

Advertisement

অন্যদিকে, আইপিএলের আগে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেন না বিরাট কোহলি। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গিয়েছে, নেটে দীর্ঘ সময় ধরে ব্যাট হাতে অনুশীলনে মগ্ন তিনি। অনুশীলনে পেস বোলারদের বিরুদ্ধে একের পর এক বড় শট খেলতে দেখা গিয়েছে কোহলিকে। সঙ্গে ফিটনেস ট্রেনিংও করেন তিনি। আইপিএল শিরোপা ধরে রাখতে মরিয়া আরসিবি। ২৮ মার্চ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ। পাঁচবারের আইপিএল জয়ী চেন্নাই সুপার কিংসের প্রথম ম্যাচ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। ৩০ মার্চ ম্যাচটি অনুষ্ঠিত হবে গুয়াহাটিতে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Virat Kohli (@virat.kohli)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.