দেবদেবীর মতোই পুজো করা হয় ভাল্লুক থেকে কুকুর, দেশের এই মন্দিরগুলি চেনেন?
হাতে কিছুটা সময় থাকলে এই মন্দিরগুলিতে ঢুঁ মারতেই পারেন।
আরও পড়ুন:
রাজস্থানের কর্ণিমাতা মন্দির অত্যন্ত জনপ্রিয়। অনেকেই বিশ্বাস করেন কর্ণিদেবীর পুজো করলে মনোবাঞ্ছা পূরণ হয়। এই মন্দিরে পূজিত হয় ইঁদুরও। হাজার হাজার ইঁদুর মন্দিরে অবাধে ঘুরে বেড়ায়। সেখানে ইঁদুরকে প্রসাদ বিতরণ করা হয়। সেখানে স্থানীয়রা ইঁদুরকে 'কাব্বাস' বলেন। এলাকার অনেকেই মনে করেন পায়ের উপর দিয়ে ইঁদুর চলে গেলে সৌভাগ্য লাভ হয়। সাদা ইঁদুর পায়ের উপর দিয়ে চলে গেলে সংসারের শ্রীবৃদ্ধি হয় বলেই আশা।
আরও পড়ুন:
কর্নাটকের ছান্নাপাটনা মন্দিরে পূজিত হয় কুকুর। মন্দিরে ঢোকার মুখে দু'টি কুকুরকে দেখা যায়। কুকুর প্রভুভক্ত জীব। বিশ্বাস করা হয়, তারা প্রয়োজনে প্রাণ বলি দিয়ে প্রভুর জীবনরক্ষা করে। সেকথা অনুযায়ী স্থানীয়দের বিশ্বাস, মন্দিরের দরজায় থাকা দুটি সারমেয় মন্দির পাহারা দেবে। কোনও অশুভ শক্তিকে ওই মন্দির স্পর্শ করতে দেবে না।
ছত্তিশগড়ের চণ্ডীমাতা মন্দিরে আবার পূজিত হয় ভাল্লুক। বন্য ভাল্লুকেরা মন্দিরে ঘোরাফেরা করে। তাদের প্রসাদ বিতরণ করা হয়। আবার প্রসাদও দেওয়া হয়। সেই মন্দিরে থাকা ভাল্লুক সাধারণত কাউকে আঘাত করে না। যদি আঘাত করে তাহলে বিশ্বাস করা হয়, ওই ব্যক্তি কোনও বাজে কাজ করেছেন। তার ফলে ভগবানই হয়তো শাস্তি দিয়েছেন ওই ব্যক্তিকে।