মদ্যপ রাজ কাপুরের হাত ঘুরে বেড়াচ্ছে জিনাতের শরীরময়… বলিউডের ‘সেক্স বম্ব’-এর আঁচে পুড়েছিলেন শোম্যান?
টিনসেন টাউনে কান পাতলে এখনও শোনা যায় সেই গুঞ্জন।
আরও পড়ুন:
কোথা থেকে ছড়াল এই গুঞ্জন? এই প্রসঙ্গে আসার আগে 'সত্যম শিবম সুন্দরম'-এ জিনাতের সুযোগ পাওয়ার গল্পটা করা যেতে পারে। শোনা যায়, জিনাতকে মনে মনে তাঁর ছবির নায়িকা হিসেবে ভেবে ফেলেছিলেন রাজ। তবু... একটা 'কিন্তু কিন্তু' ভাব তাঁর মধ্যে লক্ষ করেছিলেন জিনাত। প্রথমে তিনি বুঝতে পারছিলেন না সমস্যাটা কোথায় হচ্ছে। কেন তাঁকে 'রূপা' হিসেবে ভাবতে পারছেন না রাজ!
খানিক ভাবতেই জিনাতের কাছে স্পষ্ট হয়ে যায় বিষয়টা। তিনি বুঝতে পারেন তাঁর 'মডার্ন' লুক, মিনি স্কার্ট-বুটই তাঁকে রূপা হয়ে উঠতে দিচ্ছে না। ঘাঘরা-চোলি পরে চুলে বিনুনি করে তিনি হাজির হন আরকে স্টুডিওয়। টিস্যু পেপার ও আঠা মুখে মেখে নিজেকে 'বিকৃত' করে তোলেন চরিত্রের সঙ্গে সাযুজ্য আনতে। তারপর রাজ সাহেবের কটেজের সামনে গিয়ে খবর পাঠান, ''গিয়ে বলুন রূপা এসেছে।''
আরও পড়ুন:
আর এর সঙ্গে সঙ্গেই দু'জনের মধ্যেও একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি। দাবি আরেক কিংবদন্তি দেব আনন্দের। তাঁর জিনাতের প্রতি প্রেমের কথাও সর্বজনবিদিত। আত্মজীবনীতে তিনি লিখেছিলেন, ওই সময় তিনি ঠিক করেছিলেন জিনাতকে প্রপোজ করবেন। কিন্তু এরপরই এক পার্টিতে তিনি এমন এক দৃশ্য দেখেন, যা নাকি তাঁকে হতভম্ব করে দেয়।