খুন করার চেষ্টা হচ্ছে ইমরান খানকে (Imran Khan)! আর সেই চেষ্টা করছেন মহসিন নকভি ও আসিম মুনির। এরকমই বিস্ফোরক অভিযোগ পাকিস্তানের বিশ্বজয়ী অধিনায়কের বোনেদের। সম্প্রতি ইমরানের সঙ্গে সাক্ষাতের পর ডঃ উজমা খান ও আলিমা খান অভিযোগের আঙুল তুলছেন দু’জনের দিকে। মহসিন নকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং আসিম মুনির সেদেশের সেনা সর্বাধিনায়ক।
আরও পড়ুন:
একের পর এক দুর্নীতির অভিযোগ তুলে ২০২৩ সালে ইমরান খানকে গ্রেপ্তার করেছিল শাহবাজ সরকার। বর্তমানে ৭৩ বছর বয়সি ইমরান বন্দি রয়েছেন আদিয়ালা জেলে। গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল জেলে অসুস্থ হয়ে পড়েছেন ইমরান। জানা যাচ্ছে, ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন ইমরান। চিকিৎসার জন্য তাঁকে জেল থেকে হাসপাতালে ভর্তি করানোর পরিকল্পনা চলছে। সেখানে স্ত্রী বুসরা বিবির সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হতে পারে। এই পরিস্থিতিতে নকভি ও মুনির মিলে ‘কাপ্তান’কে খুনের চক্রান্ত করছেন বলে অভিযোগ বোনেদের।
সম্প্রতি ইমরানের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হন তাঁরা। ইমরানকে উদ্ধৃতি করে উজমা জানিয়েছেন, “ওরা আমাকে মেরে ফেলবে। ওরা আমাকে মেরে ফেলার চক্রান্ত করছে।” আলিমার সংযোজন, “ওরা আমাদেরও হুমকি দিচ্ছে। ওরা রক্তের স্বাদ পেয়েছে। কিন্তু ইমরান খান বা আমাদের যদি কিছু হয়, তাহলে কথা দিচ্ছি, আমরাও কাউকে ছেড়ে কথা বলব না।” তাঁরা আরও জানিয়েছেন, ইমরানকে ব্যক্তিগত ডাক্তার দেখানোর অনুমতি দেয়নি শাহবাজ সরকার। তবে নকভির পালটা দাবি, এই ধরনের অভিযোগ অমূলক।
ইতিমধ্যে পাঁচটি দেশের ১৪ জন প্রাক্তন অধিনায়ক যৌথভাবে চিঠি লিখেছেন পাক সরকারকে। সুনীল গাভাসকর-কপিল দেব ছাড়াও সেখানে সই করেছেন মাইকেল আথারটন, অ্যালান বর্ডার, মাইকেল ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, ডেভিড গাওয়ার, কিম হিউজ, নাসের হুসেন, ক্লাইভ লয়েড, স্টিভ ওয়া, জন রাইটরা। তাঁদের বক্তব্য, ‘ক্রিকেটদুনিয়ায় ইমরান একজন কিংবদন্তি। সম্প্রতি ইমরানের স্বাস্থ্য নিয়ে যা খবর ছড়িয়েছে, বিশেষত জেলে থাকাকালীন তাঁর দৃষ্টিশক্তি কার্যত শেষ হতে বসেছে-সেসব শুনে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমরা মনে করি ইমরানের মতো বড়মাপের মানুষকে সম্মান এবং মৌলিক অধিকার দেওয়া অবশ্যই উচিত। পাক সরকারের কাছে আমাদের আবেদন, অবিলম্বে ইমরানের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হবে।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চলন্ত সিঁড়ি থেকে লিফট! ২৫০ কোটি ব্যয়ে হাওড়া মাছের বাজার সাজাবে শুভেন্দুর সরকার
-
বিদায় ‘ঈশ্বর’, বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় মেসির
-
কঙ্গোয় আরও ভয়াবহ ইবোলা সংক্রমণ, সংক্রমিত ৬ হাজার, মৃত ৩০০০!
-
পার্টিতে বেশি মাংস খাওয়ার ‘শাস্তি’, বন্ধুকে ছুরি দিয়ে কোপাল যুবক! কর্নাটকে ভয়ংকর হত্যা!
-
বিজেপির সঙ্গে যোগসাজস! দলবিরোধী কার্যকলাপে ৬ তৃণমূল নেতাকে সাসপেন্ড, কী বার্তা মহুয়ার?