Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬
Lionel Messi Retirement

বিদায় ‘ঈশ্বর’, বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা মেসির

সোশাল মিডিয়ায় বিদায় বার্তা জানিয়েছেন আর্জেন্তিনীয় কিংবদন্তি ফুটবলার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৬, ২১:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৬, ২১:৫২

options
link
বিদায় ‘ঈশ্বর’, বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা মেসির zoom
লিওনেল মেসি। ফাইল ছবি।
Advertisement

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় ঘোষণা করলেন লিওনেল মেসি (Lionel Messi Retirement)। সোশাল মিডিয়ায় বিদায় বার্তা জানিয়েছেন আর্জেন্তিনীয় কিংবদন্তি ফুটবলার। নীল-সাদা জার্সিতে ২০৭টি ম্যাচে ১২৫টি গোল করেছেন। ২০২২-এ বিশ্বকাপ জেতেন। এর আগে ২০১৬ সালে কোপা আমেরিকা ফাইনাল হারার পর অবসর গ্রহণ করেছিলেন। কিন্তু তারপর ফিরে এসে ফাইনালিসিমা, দু’বার কোপা আমেরিকা ও বিশ্বকাপ জেতেন। ২০২৬-র বিশ্বকাপ ফাইনালে হারতে হয়েছে। তারপর মেসির বাবা প্রয়াত হন। 

সোশাল মিডিয়ায় তিনটি হাতে লেখা কাগজ আপলোড করেছেন মেসি। সেই লেখাই ক্যাপশনে দিয়েছেন। সেখানে দীর্ঘ বার্তায় লেখা, ‘খুব কষ্টে এই সিদ্ধান্ত নিচ্ছি। কিন্তু বুঝতে পারছি, সময়টা এসে গিয়েছে। আমি সবসময় নিজের সেরাটা দিয়েছি। আমি সবসময় এই জার্সিটার জন্য লড়াই করেছি। ফুটবলের মাধ্যমে আপনাদের আনন্দ দিতে ও আর্জেন্টাইন হিসেবে আপনাদের গর্বিত করতে চেয়েছি। সময় ফুরিয়ে আসছে। আমার আর দেওয়ার কিছু নেই। তাছাড়া কিছু অসাধারণ ফুটবলার উঠে আসছে, যারা এই দলে থাকার যোগ্য।’ সেই সঙ্গে ইন্টার মায়ামি মহাতারকা এটাও জানিয়েছেন, বিশ্বকাপের দু’দিন পর অর্থাৎ ২১ জুলাই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। 

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Leo Messi (@leomessi)

৩৯ বছর বয়সি ফুটবলারের আন্তর্জাতিক কেরিয়ার যে শেষের পথে তা বিশ্বকাপের সময়ই আন্দাজ করা গিয়েছিল। ফাইনাল হারের পর অঝোরে কেঁদেছিলেন। এরপর প্রকাশ্যে আসে তাঁর বাবা হোর্হে মেসির অসুস্থতার খবর। ৭ আগস্ট প্রয়াত হন হোর্হে। তারপর আবেগপ্রবণ হয়ে লিও পোস্ট করেছিলেন, ‘তুমি থাকতে পারলে না। চেয়েছিলাম বিশ্বকাপ জিতে তোমার কাছে যেতে। নতুন ট্রফি দেখাতে চেয়েছিলাম। পারিনি। আমার পা আর চলছিল না। শারীরিক অবস্থার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেছিলাম। পারিনি।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Leo Messi (@leomessi)

তখনই যেন ইঙ্গিত ছিল মেসির বিদায়ের। অবশেষে সেই আশঙ্কা সত্যি হল। গত কয়েক বছরে মেসিকে কেন্দ্র করেই আর্জেন্টিনা ফুটবল দল তৈরি হয়েছিল। ২০০৫ সালে প্রথম আর্জেন্টিনার জার্সি গায়ে চাপান। প্রথম ম্যাচে লাল কার্ড দেখেছিলেন। সেখান থেকে ২১ বছর অবসর ঘোষণা। মেসির আন্তর্জাতিক বিদায়ে একটা যুগের পরিসমাপ্তি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.