IND vs SL

‘এবার তলোয়ার চালাব’, শ্রীলঙ্কা ক্রিকেটারদের খোঁচা পন্থের, ‘ভাগ করে খাওয়ার’ পরামর্শ সরফরাজের

জাদেজার প্রিয় সেলিব্রেশন তলোয়ার চালানো। সেটাকেই ইঙ্গিত করলেন পন্থ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৬, ১৫:৩৫

options
link
‘এবার তলোয়ার চালাব’, শ্রীলঙ্কা ক্রিকেটারদের খোঁচা পন্থের, ‘ভাগ করে খাওয়ার’ পরামর্শ সরফরাজের
ঋষভ পন্থ ও সরফরাজ খান। ছবি: এপি

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভালো জায়গায় টিম ইন্ডিয়া (IND vs SL)। প্রথম ইনিংসে ভারতের ৪৬২ রানের জবাবে শ্রীলঙ্কা ২৮৪ রানে অলআউট হয়ে যায়। ৪ উইকেট তোলেন মানব সুথার। ৩ উইকেট রবীন্দ্র জাদেজার। আর জাদেজার বোলিংয়ের সময়ই নিজেদের মধ্যে খুনসুটিতে মাতলেন ঋষভ পন্থ (Rishabh Pant), সরফরাজ খানরা। সেখানে শ্রীলঙ্কার ব্যাটারদের খোঁচা দিতেও ছাড়লেন দুই ভারতীয় তারকা।

Advertisement

গল টেস্টের তৃতীয় দিনে ১০০ রানের আগেই ৫ উইকেট পড়ে যায় শ্রীলঙ্কার। জাদেজা-সুথারদের সামলাতে রীতিমতো সমস্যায় পড়েন লঙ্কান ব্যাটাররা। তাঁদের খোঁচা দিয়ে সেই সময় নিজেদের মধ্যে খুনসুটিতে মাতেন দুই ভারতীয় তারকা। ভারতের প্রথম একাদশে নেই সরফরাজ খান। তবে ফিল্ডিং করতে মাঠে নেমেছিলেন।

Advertisement

ম্যাচের মাঝেই তিনি জাদেজাকে উদ্দেশ্য করে বলে ওঠেন, “ম্যাচ অনেক দূর যাবে। একটু ভাগ-বাটোয়ারা করে খাওয়া যাক। একটু ধৈর্য ধরো। সবাই মিলে ভাগ করে খাব।” অর্থাৎ শ্রীলঙ্কার ব্যাটারদের উইকেট শুধু জাদেজা তুলবেন না। সবাই মিলে তুলবেন। সরফরাজের কথার সূত্র ধরে পন্থও খোঁচা দেন, “তারপর আমরা সবাই মিলে তলোয়ার চালাব।” আসলে জাদেজার প্রিয় সেলিব্রেশন তলোয়ার চালানো। সেটাকেই ইঙ্গিত করলেন পন্থ।

Advertisement

জাদেজা এই টেস্টে এখনও তলোয়ার চালানোর সুযোগ পাননি। তবে নজির গড়েছেন। টেস্ট ক্রিকেটে ৩৫০ উইকেট হয়ে গেল জাদেজার। এর পাশাপাশি ৪০০০ রানও আছে। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন তিনি। এর আগে এই রেকর্ড আছে শুধুমাত্র কপিল দেবের। আর ক্রিকেট ইতিহাসে শুধুমাত্র কপিল দেব, ইয়াম বোথাম ও ড্যানিয়েল ভেত্তোরির এই নজির আছে। এর পাশে এবার থাকবেন ‘জাড্ডু’ও। আর ভারতীয়দের মধ্যে টেস্টে ৩৫০ উইকেটের নজির আছে অনিল কুম্বলে, রবিচন্দ্রন অশ্বিন, কপিল দেব ও হরভজন সিংয়ের।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.