সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship Final) ফাইনাল ৭ জুন। ফাইনালের বল গড়ানোর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরস্কার মূল্য জানিয়ে দেওয়া হল আইসিসি-র (ICC) তরফ থেকে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণে যে দল জিতবে, তারা পাবে ১.৬ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩.২৩ কোটি। আর রানার্স দল পাবে ৮ লাখ ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৬.৬১ কোটি টাকা। গতবারের চ্যাম্পিয়ন দল নিউজিল্যান্ড পেয়েছিল একই অর্থ।
[আরও পড়ুন: IPL চলাকালীনই সারার সঙ্গে বিচ্ছেদ শুভমনের, ইনস্টাগ্রামে বড় ইঙ্গিত]
ফাইনালের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। বিরাট কোহলি, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, উমেশ যাদবরা ইতিমধ্যেই বিলেতে পৌঁছে গিয়েছেন। দলের হেড কোচ রাহুল দ্রাবিড় এবং সাপোর্ট স্টাফরা লন্ডনে। আইপিএল ফাইনালের পরে রোহিত শর্মা-সহ বাকিরা ইংল্যান্ড উড়ে যাবেন।
উল্লেখ্য, কাউন্টি খেলার জন্য চেতেশ্বর পূজারা ইংল্যান্ডেই রয়েছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে বেশ ভাল ছন্দেই রয়েছেন ভারতীয় তারকা। ইংল্যান্ডের জলহাওয়ার সঙ্গে তিনি পরিচিত হয়ে গিয়েছেন ইতিমধ্যেই। ফাইনালের বল গড়ানোর আগে থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। ইংল্যান্ডের আবহাওয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেমন খেলেন ভারতীয়রা, সেটাই এখন দেখার।
[আরও পড়ুন: ‘পকসো আইন ব্যবহার করে ফাঁসানো হচ্ছে, ওটা বদলে দেব’, হুমকি ব্রিজভূষণের]
সর্বশেষ খবর
-
রেকর্ড বুকে কেন, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, জিতেও নকআউটে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়া
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা