India vs England

৩ ম্যাচেই মোহভঙ্গ, বৈভবকে বসিয়ে দিল ভারত, সাউদাম্পটনের ট্রাফিক বিপর্যয়ে দেরিতে টস

এই নিয়ে গত দু'বছরের মধ্যে দ্বিতীয়বার এই কাণ্ড ঘটল। গত বছর ওভালে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ম্যাচও এই একই কারণে আধ ঘণ্টা পিছিয়ে দিতে হয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৬, ১৯:২৯

options
link
৩ ম্যাচেই মোহভঙ্গ, বৈভবকে বসিয়ে দিল ভারত, সাউদাম্পটনের ট্রাফিক বিপর্যয়ে দেরিতে টস
ইংল্যান্ড ও ভারতের মধ্যেকার টস। ফাইল ছবি।

মাত্র ৪ কিলোমিটার রাস্তা পেরোতে সময় লাগছে এক ঘণ্টারও বেশি! সাউদাম্পটনে ট্রাফিকের ভয়াবহ পরিস্থিতি। যার জেরে এমন কাণ্ড ঘটল যা ভারতের কোনও শহরে ঘটলে এতক্ষণে ইংরেজ মিডিয়া গোটা দেশের মুন্ডপাত করত। ট্রাফিকের জেরে ভারতীয় দল সময়তো মাঠেই পৌঁছতে পারল না।

Advertisement

যার অবধারিত ফলশ্রুতিতে পিছিয়ে দিতে হল টসও। নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর টস হল। তাতে ভারত টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল। চমকপ্রদভাবে ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে টি-টোয়েন্টিতে অভিষেক করা বৈভব সূর্যবংশীকে এদিন বাদ পড়তে হয়েছে। অভিষেকের পর ৩ ম্যাচ পর পর সুযোগ পেয়েছিল বৈভব। কিন্তু ৩ ম্যাচেই ব্যর্থ হয়েছে সে। সেকারণেই সম্ভবত বেঞ্চে বসতে হচ্ছে বিস্ময় কিশোরকে।  

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শনিবার ভারত ও ইংল্যান্ডের টি-২০ সিরিজের শেষ ম্যাচ আয়োজিত হচ্ছে সাউদাম্পটনে। ভারতীয় সময় সন্ধে সাতটায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। টস হওয়ার কথা ছিল ভারতীয় সময় সন্ধে সাড়ে ছটা। কিন্তু সেসময় পর্যন্ত টিম হোটেল থেকে মাঠ পর্যন্ত পৌঁছতেই পারেনি টিম ইন্ডিয়া। যার জেরে টস সময়মতো হল না। টসের যে নির্ধারিত সময় সেটারও প্রায় ১৫ মিনিট পর মাঠে পৌঁছেছে ভারতীয় টিম বাস। স্থানীয় স্তরে খবর নিয়ে জানা গেল সাউদাম্পটনে সপ্তাহান্তের সকাল থেকে প্রবল ট্রাফিক জ্যাম। যার জেরে ৩-৪ কিলোমিটার রাস্তা পেরোতেই সময় লেগে যাচ্ছে এক ঘণ্টা বা তারও বেশি। শেষ পর্যন্ত সাড়ে সাতটায় ম্যাচ শুরু করার সিদ্ধান্ত হয়েছে। 

Advertisement

এই প্রথম নয়, এই নিয়ে গত দু’বছরের মধ্যে দ্বিতীয়বার এই কাণ্ড ঘটল। গত বছর ওভালে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ম্যাচও এই একই কারণে আধ ঘণ্টা পিছিয়ে দিতে হয়। স্বাভাবিকভাবেই ইংল্যান্ডের ট্রাফিক বন্দোবস্ত নিয়েই প্রশ্ন উঠছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.