India vs England

জলে রোহিতের রেকর্ড গড়া সেঞ্চুরি, লর্ডসে সিরিজ হার ভারতের

সাধ্যমতো চেষ্টা করেছিলেন রোহিত শর্মা। ঝকঝকে ইনিংস খেলে গিয়েছিলেন বিরাট কোহলিও। কিন্তু দুই 'বৃদ্ধ' মহারথী তথাকথিত তরুণ ব্রিগেডের কাছে যোগ্য সঙ্গত পেলেন না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ০০:০৬

options
link
জলে রোহিতের রেকর্ড গড়া সেঞ্চুরি, লর্ডসে সিরিজ হার ভারতের
লর্ডসে ভারতের হার। ছবি: সোশাল মিডিয়া।

ইংল্যান্ড: ৩৮৭-৩ (ডাকেট ১৪১, বেথেল ৯১)
ভারত: ৩৬০-৭ (রোহিত শর্মা ১৩৮, গিল ৭৭)
ভারত ২৭ রানে পরাজিত।
সাধ্যমতো চেষ্টা করেছিলেন রোহিত শর্মা। ১১০ বলে ১৩৮ রান। মাত্র ৬০ বলে ৭৪ রানের ঝকঝকে ইনিংস খেলে গিয়েছিলেন বিরাট কোহলিও। কিন্তু দুই ‘বৃদ্ধ’ মহারথী তথাকথিত তরুণ ব্রিগেডের কাছে যোগ্য সঙ্গত পেলেন না। না শ্রেয়স আইয়ার, না লোকেশ রাহুল, না ঈশান কিষান শেষদিকে যে লড়াকু মানসিকতার দরকার ছিল, দেখাতে পারলেন না কেউই। শুভমান গিল ৭৭ রানের ইনিংস খেললেন বটে, কিন্তু সেটা অতীব মন্থর। যার অবধারিত ফলাফল লর্ডসে টিম ইন্ডিয়ার পরাজয়। ক্রিকেটের মক্কায় ২৭ রানে হেরে সিরিজেও পরাস্ত হল টিম ইন্ডিয়া।

Advertisement

রবিবাসরীয় সিরিজ নির্ণায়ক ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ইংরেজরা ৩৮৭ রানের বিরাট ইনিংস গড়ে দেয়। দুই ওপেনারই তুলে দেন ১৯২ রান। জ্যাকব বেথেল (৯১) অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেও বেন ডাকেট শতরান হাতছাড়া করেননি। ১৩৫ বলে ১৪১ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। দুর্দান্ত ইনিংস খেলেন জো রুট। মাত্র ৪৮ বলে ৭৪ রানের। শেষ দিকে বাটলার মাত্র ১৩ বলে করে যান ৪১ রান। কোচ গৌতম গম্ভীর বোলিং বিভাগ নিয়ে যে পরীক্ষানিরীক্ষা গুলি করেছেন, সেটা এদিন ফের ব্যর্থ হল। প্রিন্স যাদব, গুর্নুর ব্রার-রা হু হু করে রান বিলোলেন। বোলারদের মধ্যে একা প্রসিদ্ধ কৃষ্ণ ২ উইকেটে নিয়ে কিছুটা পাতে দেওয়ার যোগ্য পারফরম্যান্স করলেন। বাকিরা সকলেই পুরোপুরি ব্যর্থ। 

Advertisement

৩৮৮ রানের বিরাট লক্ষ্যমাত্র মাথায় নিয়ে খেলতে নেমে শুরুটা রয়েসয়ে করে টিম ইন্ডিয়া। পরিকল্পনা ছিল শুরুতে উইকেট না হারিয়ে পরের দিকে রানের গতি বাড়ানো। সেইমত ঠিকঠাকই এগোচ্ছিলেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। কিন্তু অধিনায়ক শুভমান গিল-সহ তরুণ ব্রিগেড তাঁদের যোগ্য সঙ্গত করতে পারল না। রোহিত যেখানে মাত্র ১১০ বলে ১৩৮ করলেন, বিরাট যেখানে ৬০ বলে ৭৪ করলেন, সেখানে গিল করলেন ৮৪ বলে ৭৭। বাকিরা আরও ব্যর্থ। ঈশান কিষান মাত্র ১৪, শ্রেয়স আইয়ার ০, রাহুল ১২। শেষদিকে যে ইনিংসটা জো রুট খেললেন, সেটা পারলেন না ভারতের কোনও ব্যাটার। যার ফলে শেষ পর্যন্ত টিম ইন্ডিয়াকে থামতে হল ৩৬০ রানে। ২৭ রানে পরাস্ত হল টিম ইন্ডিয়া।

Advertisement

সেই সঙ্গে ৩ ম্যাচের সিরিজও ভারত হারল ২-১ ম্যাচের ব্যবধানে। এই নিয়ে পর পর ৩টি সাদা বলের সিরিজে হারের মুখ দেখতে হল টিম ইন্ডিয়াকে। শেষ কবে ভারতীয় ক্রিকেটকে এত দুঃসময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে, অনেকেই মনে করতে পারছেন না।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.