Advertisement
Advertisement
FIFA World Cup 2026

‘ফিফাই জালিয়াতির সুযোগ করে দিচ্ছে’, ফাইনালের আগে বিস্ফোরক ইউরোপের মানবাধিকার সংস্থা

বিশ্বকাপ ফাইনাল নিয়ে সবাই যখন ব্যস্ত, ঠিক সেই সময় বিস্ফোরক ইউরোপের শীর্ষ মানবাধিকার সংস্থা। বিশ্বকাপের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে তারা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ১৩:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ১৩:২৯

options
link
‘ফিফাই জালিয়াতির সুযোগ করে দিচ্ছে’, ফাইনালের আগে বিস্ফোরক ইউরোপের মানবাধিকার সংস্থা zoom
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফাইল ছবি
Advertisement

বিশ্বকাপ (FIFA World Cup 2026) ফাইনাল নিয়ে সবাই যখন ব্যস্ত, ঠিক সেই সময় বিস্ফোরক ইউরোপের শীর্ষ মানবাধিকার সংস্থা। বিশ্বকাপের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে তারা। রবিবার তারা ফিফাকে আহ্বান করেছে, ২০৩০ বিশ্বকাপের আগে যেন আরও শক্তিশালী কাঠামো গড়ে তোলা হয়। আগামী বিশ্বকাপ হবে স্পেন ও পর্তুগালে। সঙ্গে থাকবে আরও চার দেশ।

বিশ্বকাপ ফাইনালের কয়েক ঘণ্টা আগে ফিফাকে লেখা এক খোলা চিঠিতে কাউন্সিল অফ ইউরোপের মহাসচিব অ্যালাঁ বেরসে বলেন, ‘পরবর্তী সংকট ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এর দু’টি নাম – অর্থ ও ক্ষমতা।’ তাঁর অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের পর আমেরিকান ফুটবলার ফোলারিন বালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়। এ নিয়ে বেরসে বলেন, ‘চাপের মুখে নিয়ম বদলে গেলে ম্যাচের ফল নিয়েও প্রশ্ন ওঠে।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ফিফার নতুন প্রেডিকশন মার্কেট স্পনসর নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। গত এপ্রিলে ফিফা ‘এডিআই প্রেডিক্টস্ট্রিট’-কে বিশ্বকাপের অফিশিয়াল প্রেডিকশন পার্টনার হিসাবে ঘোষণা করে। যার তীব্র সমালোচনা করেন বারসেট। তাঁর দাবি, এ ধরনের বাজির ব্যবস্থা ম্যাচে অনিয়ম ও জালিয়াতির ঝুঁকি বাড়াতে পারে। তাঁর কথায়, ‘এখন আর শুধু ম্যাচে কে জিতবে বা হারবে, তা নিয়ে বাজি ধরা হচ্ছে না। একজন খেলোয়াড়ের একটি পাস, হলুদ বা লাল কার্ড, কিংবা একটি কর্নারের মতো ছোট ছোট ঘটনাতেও বাজি ধরা হচ্ছে। এতে ম্যাচে কারচুপি বা জালিয়াতির সুযোগ অনেক বেড়ে যায়। এবারের বিশ্বকাপ সেই ঝুঁকিকে আরও বাড়িয়ে দিয়েছে।’

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, রেফারিদের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক, খেলোয়াড়দের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য এবং বাড়তে থাকা রাজনৈতিক প্রভাব ফুটবলের জন্য ভালো নয়। বলাই বাহুল্য, তিনি কিলিয়ান এমবাপেকে নিয়ে করা প্যারাগুয়ের সিনেটর চেলেস্তে আমারিল্যার করা বর্ণবাদী মন্তব্য এবং প্রাক্তন স্প্যানিশ প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয়ের ফ্রান্স দল নিয়ে করা বিতর্কিত মন্তব্যের দিকেও ইঙ্গিত করেন। আগামী বিশ্বকাপের আগে ফিফার সঙ্গে আলোচনা শুরু করার প্রস্তাব দেন বেরসে। তাঁর মন্তব্য, ‘এখন থেকেই কাজ শুরু করতে হবে, যাতে ২০৩০ বিশ্বকাপের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা যায়। ফাইনালের আনন্দ আজ রাতেই শেষ হবে। কিন্তু এই প্রশ্নগুলো শেষ হবে না।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.