Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ২০ জুলাই ২০২৬
Manu Bhaker

‘যারা প্রাণ হারাল, তারাই ছিল দেশের ভবিষ্যৎ’, নিট প্রশ্নফাঁস আন্দোলন নিয়ে বিস্ফোরক মনু ভাকের

নিট-সহ বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দিল্লির যন্তর মন্তরে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। সেই আন্দোলনের প্রতি সমর্থন জানালেন তিনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০২৬, ২০:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০২৬, ২০:৫৫

options
link
‘যারা প্রাণ হারাল, তারাই ছিল দেশের ভবিষ্যৎ’, নিট প্রশ্নফাঁস আন্দোলন নিয়ে বিস্ফোরক মনু ভাকের zoom
মনু ভাকের। ফাইল ছবি।
Advertisement

চলতি বছরই রয়েছে কমনওয়েলথ গেমস, এশিয়াডের মতো মেগা প্রতিযোগিতা। নজর থাকবে গত অলিম্পিকে জোড়া ব্রোঞ্জজয়ী মনু ভাকেরের দিকে। তবে তার আগে পেপার লিক আন্দোলন নিয়ে মুখ খুললেন ভারতীয় শুটার। নিট-সহ বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দিল্লির যন্তর মন্তরে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। সেই আন্দোলনের প্রতি সমর্থন জানালেন তিনি। মনু মনে করেন, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে দেশের ভবিষ্যতের কথা ভেবে এই সমস্যার সমাধান করা জরুরি।

নিজের সোশাল মিডিয়ায় মনু লেখেন, ‘এটা দেশের ভবিষ্যতের প্রশ্ন। আমি একজন ছাত্র। আর আমরা প্রত্যেকেই কোনও না কোনওভাবে ছাত্র। দেশের প্রতিটি শিশুর শিক্ষা, নিরাপত্তা এবং স্বচ্ছ পরিবেশে বেড়ে ওঠার অধিকার রয়েছে। এটা কোনও বিশেষ সুযোগ নয়। বরং মৌলিক অধিকার। যেসব ছাত্রছাত্রী নিজেদের প্রাণ হারিয়েছে, তারা দেশের ভবিষ্যৎ ছিল। তাদের স্বপ্ন, সম্ভাবনা এবং ভবিষ্যৎ রক্ষা করা আমাদের দায়িত্ব ছিল।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manu Bhaker (@bhakermanu)

তিনি আরও জানান, ‘এটা কোনও রাজনৈতিক দলকে সমর্থন করা বা কারও বিরোধিতা করার বিষয় নয়। এটা শিক্ষা, নিরাপত্তা, সুস্থ পরিবেশ এবং জবাবদিহির প্রশ্ন। আমরা যাই বিশ্বাস করি না কেন, এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের জীবনকে প্রভাবিত করে। দেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার কাছে গর্বের। তাই ছাত্রদের এমন পরিস্থিতি দেখে সত্যিই হৃদয় ভেঙে যায়। আমাদের নিশ্চিত করতে হবে, প্রতিটি শিশু যেন ভয়হীন পরিবেশে পড়াশোনা করতে পারে, স্বপ্ন দেখতে পারে এবং নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।’

উল্লেখ্য, যন্তর মন্তরে অনশনরত সমাজ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে বৃহস্পতিবার দিল্লি পুলিশ সফদরজং হাসপাতালে ভর্তি করে। তাঁর স্ত্রী গীতাঞ্জলি আদালতে আবেদন করেছিলেন, যাতে তাঁকে সরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের অনুমতি দেওয়া হয়। তবে প্রায় ৪০ মিনিটের শুনানির পর দিল্লি হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। ফলে আপাতত সফদরজং হাসপাতালেই রয়েছেন সোনম ওয়াংচুক। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সেখান থেকেও তিনি অনশন চালিয়ে যাচ্ছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.