CSK

ধোনিকে সম্মান জানিয়ে নয়া জার্সি উন্মোচন! একই দিনে আইপিএল প্রস্তুতি শুরু সিএসকে’র

মিনি নিলাম থেকে দলে একঝাঁক পরিবর্তনও করে সিএসকে। একসময় ‘ড্যাডস আর্মি’ বলে পরিচিত দলে এখন তরুণ প্রতিভার ভিড়। তাছাড়া ফ্র্যাঞ্চাইজিটির নতুন জার্সিও উন্মোচিত হয়েছে। সেখানে ধোনিকে বিশেষ সম্মান জানানো হয়েছে বলেই অনুমান।  

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ১২:৩১

options
link
ধোনিকে সম্মান জানিয়ে নয়া জার্সি উন্মোচন! একই দিনে আইপিএল প্রস্তুতি শুরু সিএসকে’র
সিএসকে'র জার্সি প্রকাশে বিশেষ সম্মান ধোনিকে। ছবি সোশাল মিডিয়া।

আইপিএলের শেষ সংস্করণটা একেবারেই ভালো যায়নি চেন্নাই সুপার কিংসের। পাঁচবারের চ্যাম্পিয়নরা শুধু যে নকআউটে যেতে পারেনি, তা নয়। ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে প্রথমবার সবার পরে, দশ দলের প্রতিযোগিতায় দশম স্থানে শেষ করে তারা। এরপর মিনি নিলাম থেকে দলে একঝাঁক পরিবর্তনও করে সিএসকে। একসময় ‘ড্যাডস আর্মি’ বলে পরিচিত দলে এখন তরুণ প্রতিভার ভিড়। তাছাড়া ফ্র্যাঞ্চাইজিটির নতুন জার্সিও উন্মোচিত হয়েছে। সেখানে ধোনিকে বিশেষ সম্মান জানানো হয়েছে বলেই অনুমান।  

Advertisement

তবে চেন্নাই সুপার কিংসের মুখ এখনও একজনই। মহেন্দ্র সিং ধোনি। রবিবার থেকে চেন্নাইয়ে আইপিএলের প্রস্তুতি শুরু করে দিল সিএসকে। আর সেই অনুশীলনে আকর্ষণের কেন্দ্রে সেই এমএসডি-ই। সিএসকে কর্তা কাশী বিশ্বনাথন আগেই ঘোষণা করেছিলেন, এই বছরও আইপিএল খেলবেন তিনি। এদিন ফ্র্যাঞ্চাইজির তরফে সোশ্যাল মিডিয়ায় দেওয়া ভিডিওয় দেখা গিয়েছে, পাশাপাশি দু’টো নেটে ব্যাট করছেন ধোনি এবং অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। একে অপরের খেলা শট পরবর্তী বলে অনুকরণ করছিলেন দু’জনে। সেখানে রুতুরাজের খেলা শটের পুনরাবৃত্তি ভালোমতোই করছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। তবে পূর্বসূরির অনুকরণ করার সময় খুব একটা সাবলীল দেখায়নি সিএসকে’র বর্তমান অধিনায়ককে। শুধু এই দু’জনই নয়, দলের ভারতীয় ক্রিকেটারদের প্রায় সকলেই হাজির হয়েছেন অনুশীলনে। সদ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ভারতের অধিনায়ক আয়ুষ মাত্রে, আনক্যাপড প্লেয়ার হিসেবে আইপিএল নিলামে রেকর্ড দাম পাওয়া কার্তিক শর্মা ও প্রশান্ত বীর, গতবার ভালো খেলা উর্ভিল প্যাটেল, গুরজাপনিত সিংরা নেমে পড়েছেন সিএসকে নেটে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দলের বিদেশি ব্রিগেড এখনও যোদ দেননি। এরমধ্যে জেমি ওভারটন, আকিল হোসেন, ম্যাট হেনরিরা আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যস্ত। সঞ্জু স্যামসন, শিবম দুবেও তাই। তাঁরা বিশ্বকাপ অভিযান শেষে কিছুদিন ছুটি কাটিয়ে শিবিরে আসবেন। সদ্য রনজি ফাইনাল খেলা শ্রেয়স গোপালও কিছুদিন পর নামবেন সিএসকে অনুশীলনে। অন্যদিকে, এদিনই নতুন জার্সি প্রকাশ করেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।স্টাফ রিপোর্টার : আইপিএলের শেষ সংস্করণটা একেবারেই ভালো যায়নি চেন্নাই সুপার কিংসের। পাঁচবারের চ্যাম্পিয়নরা শুধু যে নকআউটে যেতে পারেনি, তা নয়। ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে প্রথমবার সবার পরে, দশ দলের প্রতিযোগিতায় দশম স্থানে শেষ করে তারা। এরপর মিনি নিলাম থেকে দলে একঝাঁক পরিবর্তনও করে সিএসকে। একসময় ‘ড্যাডস আর্মি’ বলে পরিচিত দলে এখন তরুণ প্রতিভার ভিড়।

Advertisement

তবে চেন্নাই সুপার কিংসের মুখ এখনও একজনই। মহেন্দ্র সিং ধোনি। রবিবার থেকে চেন্নাইয়ে আইপিএলের প্রস্তুতি শুরু করে দিল সিএসকে। আর সেই অনুশীলনে আকর্ষণের কেন্দ্রে সেই এমএসডি-ই। সিএসকে কর্তা কাশী বিশ্বনাথন আগেই ঘোষণা করেছিলেন, এই বছরও আইপিএল খেলবেন তিনি। ফ্র্যাঞ্চাইজির তরফে সোশাল মিডিয়ায় দেওয়া ভিডিওয় দেখা গিয়েছে, পাশাপাশি দু’টো নেটে ব্যাট করছেন ধোনি এবং অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। একে অপরের খেলা শট পরবর্তী বলে অনুকরণ করছিলেন দু’জনে। সেখানে রুতুরাজের খেলা শটের পুনরাবৃত্তি ভালোমতোই করছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। তবে পূর্বসূরির অনুকরণ করার সময় খুব একটা সাবলীল দেখায়নি সিএসকে-র বর্তমান অধিনায়ককে। শুধু এই দু’জনই নয়, দলের ভারতীয় ক্রিকেটারদের প্রায় সকলেই হাজির হয়েছেন অনুশীলনে। সদ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ভারতের অধিনায়ক আয়ুষ মাত্রে, আনক্যাপড প্লেয়ার হিসেবে আইপিএল নিলামে রেকর্ড দাম পাওয়া কার্তিক শর্মা ও প্রশান্ত বীর, গতবার ভালো খেলা উর্ভিল প্যাটেল, গুরজাপনিত সিংরা নেমে পড়েছেন সিএসকে নেটে।

দলের বিদেশি ব্রিগেড এখনও যোগ দেননি। এরমধ্যে জেমি ওভারটন, আকিল হোসেন, ম্যাট হেনরিরা আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যস্ত। সঞ্জু স্যামসন, শিবম দুবেও তাই। তাঁরা বিশ্বকাপ অভিযান শেষে কিছুদিন ছুটি কাটিয়ে শিবিরে আসবেন। সদ্য রনজি ফাইনাল খেলা শ্রেয়স গোপালও কিছুদিন পর নামবেন সিএসকে অনুশীলনে। অন্যদিকে, এদিনই নতুন জার্সি প্রকাশ করেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

তাছাড়া রবিবারই প্রকাশ্যে এসেছে সিএসকে’র নতুন নতুন জার্সি। সকালে সোশাল মিডিয়ার এক পোস্টে নতুন জার্সি উন্মোচিত হয়। সবথেকে উল্লেখযোগ্য ব্যাপার হল সকাল ৭.০৭ মিনিটে এই পোস্ট করা হয়েছিল। মনে করা হচ্ছে, এক্ষেত্রে ধোনিকেই বিশেষ সম্মান জানানো হয়েছে। ৭ সংখ্যার সঙ্গে মাহির যোগাযোগের কথা সকলেরই জানা। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়কের জার্সি নম্বর ৭। পাশাপাশি সিএসকে জার্সির সামনে দেখা যাবে সেনাবাহিনীর পোশাকের রং। যা আগে জার্সির কাঁধে দেখা যেত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.