Vaibhav Sooryavanshi

আইপিএলের মাঝেই ১২ কোটির প্রস্তাব! এবার ক্রিকেট-বাণিজ্যে ঝড় তুলল বৈভব

ক্রিকেট এমনই এক খেলা, যেখানে খ্যাতির সঙ্গে সঙ্গে অর্থও আসে। আর সেই খ্যাতি অর্জিত হয় নিখাদ প্রতিভায়। যার উজ্জ্বল উদাহরণ বিহারের ১৫ বছরের কিশোর বৈভব সূর্যবংশী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০২৬, ২০:২৬

options
link
আইপিএলের মাঝেই ১২ কোটির প্রস্তাব! এবার ক্রিকেট-বাণিজ্যে ঝড় তুলল বৈভব
বৈভব সূর্যবংশী। ফাইল ছবি।

ক্রিকেট এমনই এক খেলা, যেখানে খ্যাতির সঙ্গে সঙ্গে অর্থও আসে। আর সেই খ্যাতি অর্জিত হয় নিখাদ প্রতিভায়। যার উজ্জ্বল উদাহরণ বিহারের ১৫ বছরের কিশোর বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। আইপিএল কাঁপানো এই তরুণ প্রতিভা এখন ক্রিকেট দুনিয়ার অন্যতম চর্চিত নাম। শুনলে চমকে যাবেন, তার কাছে ইতিমধ্যেই এসেছে বছরে ১২ কোটির স্পনসরশিপের প্রস্তাব।

Advertisement

এবারের আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সে সূর্যবংশী তার ব্যাটের ‘বৈভব’ দেখিয়েছে। ৬৮০ রান এবং ২৪০-রও বেশি স্ট্রাইক রেটে ব্যাট করে সে শুধু টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকই নয়, অনেকের অন্যতম পছন্দের ক্রিকেটারও হয়ে উঠেছে। আন্তর্জাতিক মানের বোলারদের বিরুদ্ধে তার আগ্রাসী ব্যাটিং নজর কেড়েছে সবার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
বৈভব সূর্যবংশী। ফাইল ছবি

তার এই উত্থানের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাজারমূল্যও। ‘ক্রিক ব্লগার’-এর রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ব্যাট স্পনসর থেকে বছরে প্রায় ৫০ লক্ষ টাকা আয় করছে এই কিশোর। তবে চুক্তিতে আরও ভালো প্রস্তাব এলে তা ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। সূত্রের খবর, বর্তমান চুক্তির মেয়াদ শেষের পথে। এরই মধ্যে দেশের বেশ কয়েকটি বড় কর্পোরেট সংস্থা, বিশেষ করে টায়ার নির্মাতা সংস্থাগুলি, তাকে স্পনসর করার আগ্রহ দেখিয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই একাধিক সংস্থা তার পেছনে বড় অঙ্কের বিনিয়োগে প্রস্তুত।

Advertisement

এই চুক্তি বাস্তবায়িত হলে ক্রিকেটে স্পনসরশিপের চেহারায় বড় পরিবর্তন আসতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্রের খবর, “ঋষভ পন্থ যদি একটি ফরম্যাট খেলেও বছরে ৮ কোটি পেতে পারেন, তাহলে সূর্যবংশীর মতো ব্যাটসম্যানের মূল্য যে আকাশছোঁয়া হবে, তা বলাই বাহুল্য।” তবে অনেকেই মনে করছেন, এত তাড়াতাড়ি এই মূল্যায়ন কিছুটা বাড়াবাড়ি হতে পারে। যদিও প্রতিবেদনে স্পষ্ট, এই তরুণ প্রতিভাকে ঘিরে বড় অঙ্কের বিনিয়োগে আগ্রহী একাধিক সংস্থা ইতিমধ্যেই প্রস্তুত। ক্রিকেট মাঠে ব্যাট হাতে ঝড় তোলার পাশাপাশি, খুব অল্প সময়েই বাণিজ্যিক দুনিয়াতেও নিজের জায়গা পাকাপাকি করে ফেলছেন বৈভব, এমনটাই মনে করছে ক্রিকেটমহল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.