হাতে মাত্র একটা ম্যাচ। প্লেঅফে ওঠার কোনও সম্ভাবনা নেই। অথচ আইপিএলের (IPL 2026) শেষদিকে এসে একসঙ্গে জোড়া ক্রিকেটার সই করাল মুম্বই ইন্ডিয়ান্স। একই পথে হেঁটে শেষ ম্যাচের আগে নতুন ক্রিকেটার সই করাতে পারে কেকেআরও।
আরও পড়ুন:
মুম্বই ইন্ডিয়ান্স শুক্রবার বিকালে জানিয়ে দিয়েছে অলরাউন্ডার রাজ অঙ্গদ বাওয়ার বদলে তাঁদের দলে যোগ দিচ্ছেন রাজস্থানের বাঁহাতি ব্যাটার মাহিপাল লোমরোরকে। মাহিপাল অতীতে একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলে খেলেছেন। মিডল অর্ডারের বেশ ভালো গতিতে রান তুলতে পারেন তিনি। অন্যদিকে প্রোটিয়া উইকেটরক্ষক কুইন্টন ডি’ককের বদলে দলে নেওয়া হল সৌরাষ্ট্রের উইকেটরক্ষক রুচিত আহিরকে। কিন্তু মাত্র এক ম্যাচ বাকি থাকতে দুই ক্রিকেটারকে সই করানোর যুক্তিটা কী, সেটা কারও বোধগম্য হচ্ছে না। মুম্বই সম্ভবত এখন থেকেই আগামী মরশুমের প্রস্তুতি নিচ্ছে।
একই পথে হাঁটতে পারে কেকেআরও। শুক্রবার ইডেনে দেখা গিয়েছে লভনীত শিশোদিয়াকে। গত বছর পর্যন্ত কেকেআরেই ছিলেন এই উইকেটকিপার-ব্যাটার। যা খবর, দল প্লে অফে গেলে চোট পাওয়া অঙ্গকৃষ রঘুবংশীর পরিবর্ত হিসেবে নেওয়া হতে পারে তাঁকে। তাই এদিন অনুশীলনে ডেকে একদফা ট্রায়াল নিয়ে রাখা হল লভনীতের। অঙ্গকৃষ না থাকায় দিল্লি ম্যাচে কিপিং করবেন তেজস্বী দাহিয়া। তবে দিল্লি ম্যাচের আগে তাঁকে নেওয়ার সম্ভাবনা কার্যত নেই। তাছাড়া নাইটদের প্লেঅফের সম্ভাবনাও ক্ষীণ।
শুক্রবার লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে ১৫ পয়েন্টে পৌঁছাল পাঞ্জাব। তাদের রান রেট+০.৩০৯। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জিতলে কেকেআর-ও শেষ করবে ১৫ পয়েন্টে। তবে রান রেটে পাঞ্জাবকে পিছনে ফেলতে হলে তাদের শর্ত মেনে জিততে হবে। আগে ব্যাট করলে অন্তত ৭৭ রানে জিততে হবে (ন্যূনতম ২০০ রান করলে)। আবার রান তাড়ার ক্ষেত্রে লক্ষ্য যদি ১৮০ রান হয়, তবে তা ১২.১ থেকে ১২.৪ ওভারের মধ্যে সম্পূর্ণ করতে হবে। কেকেআরের রান রেট এখন -০.০১১। অবশ্য এসব কোনও অঙ্কই কাজে দেবে না যদি দুপুরের ম্যাচে মুম্বইকে হারিয়ে দেয় রাজস্থান। সেক্ষেত্রে চতুর্থ দল হিসাবে প্লে-অফে চলে যাবে বৈভবরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ