IPL 2026

স্পিন ম্যাজিকেই ভাগ্যবদল কেকেআরের! ২০০ উইকেটের ক্লাবে নারিন, রেকর্ড রাহানেরও

দল হিসাবেও বিরল নজির গড়ল নাইটরা। বিশ্রী শুরুর পর জয়ের হ্যাটট্রিকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে নাইটরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ২০:৪৬

options
link
স্পিন ম্যাজিকেই ভাগ্যবদল কেকেআরের! ২০০ উইকেটের ক্লাবে নারিন, রেকর্ড রাহানেরও
সুনীল নারিন ও অজিঙ্কে রাহানে। ছবি: সংগৃহীত।

: সুনীল নারিন। কেকেআর (KKR) বোলিং লাইন আপের আদি ও অকৃত্রিম ভরসার জায়গা। এক যুগের বেশি সময় ধরে তিনি নাইটদের ম্যাচ জিতিয়ে আসছেন। ঈষৎ গম্ভীর মুখ, হাজার সাফল্যেও উচ্ছ্বাস নেই, মুখ বুজে নিজের কাজটা করে যান। রবিবার ফের নিজের কাজটা নীরবে করলেন নারিন। তিনি এবং বরুণ চক্রবর্তী কোমর ভেঙে দিলেন সানরাইজার্স স্পিন বিভাগের। সেই সঙ্গে সেই নীরবেই নতুন রেকর্ডও গড়লেন তিনি।

Advertisement

সুনীল নারিন আইপিএলে (IPL 2026) ২০০টি উইকেট তুলে নিলেন। ১৯৭ ম্যাচে ২০০তম উইকেটটি পেলেন নাইটদের স্পিন জাদুকর। আইপিএল ইতিহাসে তৃতীয় বোলার হিসাবে ২০০-র ক্লাবে ঢুকে পড়লেন তিনি। এর আগে কোটি টাকার লিগে যুজবেন্দ্র চাহাল ২২৮টি উইকেট নিয়েছেন, ভুবনেশ্বর কুমার নিয়েছেন ২১৫টি উইকেট। এদের দুজনের থেকে অনেক কম হারে রান দেন নারিন। তাঁর গড়ও ভালো।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আসলে কেকেআরের এই মরশুমটা শুরু হয়েছিল অত্যন্ত হতাশাজনকভাবে। ইতিহাসে এতটা খারাপ শুরু নাইটরা কোনওকালে করেনি। সেখান থেকে শেষ ৩ ম্যাচে পরপর জিতে কেকেআর যে ফের প্লে-অফের দৌড়ে ফিরল্, সেটার নেপথ্যে কৃতিত্ব অবশ্য নাইট স্পিনারদেরই। শেষ ৩ ম্যাচে নাইট স্পিনাররা ১৫টি উইকেট নিয়েছেন। রানের গড় ৭ রানেরও নিচে। সেটাই ভাগ্য বদলাচ্ছে নাইটদের। তাৎপর্যপূর্ণভাবে এদিন দল হিসাবেও নয়া রেকর্ড গড়ে ফেলেছে নাইটরা। আইপিএলের প্রথম দল হিসাবে শুধু কেকেআরের স্পিনাররাই তুলে নিয়েছেন ৬৫০টি উইকেট। এর আগে অন্য কোনও আইপিএলের দলের স্পিনাররা এত উইকেট পাননি। সার্বিকভাবে দল হিসাবে ভারতের জাতীয় দল (৭৭৮), এবং ইংলিশ কাউন্টির দল ল্যাঙ্কাশায়ার (৭৫৪) স্পিনাররা টি-২০ ক্রিকেটে নাইটদের থেকে বেশি উইকেট পেয়েছেন।

Advertisement

এ তো গেল কেকেআর স্পিনারদের কথা, এদিন অধিনায়ক অজিঙ্কে রাহানেও নতুন একটি রেকর্ড গড়েছেন। টি-টোয়েন্টিতে ওপেনার হিসাবে ৬ হাজার রানের গন্ডি পেরিয়েছেন তিনি। তাঁর ফর্ম নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে। এবার ব্যাট হাতেই জবাব দিচ্ছেন নাইট অধিনায়ক।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন