Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Vinesh Phogat

‘যৌন হেনস্তার শিকার আমিও’, ব্রিজভূষণের বিরুদ্ধে বিস্ফোরক ভিনেশ, এখনও ট্রমায় তারকা কুস্তিগির

অবসর ভেঙে আবারও কুস্তির ম্যাটে ফিরছেন তিনি। এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনের জন্য টুর্নামেন্টেও নামবেন। সেই টুর্নামেন্টের আগে বিস্ফোরক মন্তব্য করলেন ভিনেশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ১৯:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ১৯:৫৪

options
link
‘যৌন হেনস্তার শিকার আমিও’, ব্রিজভূষণের বিরুদ্ধে বিস্ফোরক ভিনেশ, এখনও ট্রমায় তারকা কুস্তিগির zoom
ভিনেশ ফোগাট। ফাইল ছবি।
Advertisement

ব্রিজভূষণ শরণ সিংয়ের যৌন হেনস্তার শিকার হয়েছিলেন ভিনেশ ফোগাটও (Vinesh Phogat)! বিস্ফোরক অভিযোগ আনলেন তারকা কুস্তিগির নিজেই। অবসর ভেঙে আবারও কুস্তির ম্যাটে ফিরছেন তিনি। এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনের জন্য টুর্নামেন্টেও নামবেন। সেই টুর্নামেন্টের আগে বিস্ফোরক মন্তব্য করলেন ভিনেশ। জানালেন, যে ৬ জন মহিলা কুস্তিগির ব্রিজভূষণের যৌন হেনস্তার শিকার হয়েছিলেন তাঁদের মধ্যে তিনি নিজেও রয়েছেন। উল্লেখ্য, এই প্রথমবার ৬ জন নির্যাতিতার মধ্যে কোনও একজনের পরিচয় প্রকাশ্যে এল।

ভারতীয় নিয়ম অনুযায়ী, যৌন হেনস্তা বা ধর্ষণের নির্যাতিতার নাম এবং পরিচয় প্রকাশ্যে আনা হয় না। নির্যাতিতা বা তাঁর পরিবার চাইলে তবেই পরিচয় প্রকাশিত হয়। ২০২৩ সালে ভারতের কুস্তি ফেডারেশনের তৎকালীন সভাপতি ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন ৬ মহিলা কুস্তিগির। লাল কেল্লার সামনে বসে বিচার চেয়ে ধরনা শুরু করেন দেশের প্রথম সারির কুস্তিগিররা। এমনকী ধরনাস্থল থেকেই অলিম্পিকের প্রস্তুতি শুরু করেন ভিনেশ। ফাইনালেও ওঠেন। শেষ পর্যন্ত ওজন বিতর্কের জেরে নিশ্চিত অলিম্পিক পদক তাঁর হাতছাড়া হয়।

Advertisement

২০২৪ অলিম্পিকে স্বপ্নভঙ্গের পর কুস্তি থেকে অবসর নেন ভিনেশ। তারপর বিধায়ক নির্বাচিত হয়েছেন, পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। মা হওয়ার মাত্র পাঁচ মাস পরেই তিনি ঘোষণা করেন, কুস্তির ম্যাটে ফিরতে চলেছেন। তাঁর পরিকল্পনা ছিল, আগামী মাসে ন্যাশনাল ওপেন র‍্যাঙ্কিং টুর্নামেন্টে অংশ নেবেন। সেখানে পদক জিততে পারলেই এশিয়ান গেমসের ট্রায়ালে নামার পথ খুলে যাবে ভিনেশের জন্য। কিন্তু সেই টুর্নামেন্টের আগেই বিস্ফোরক স্বীকারোক্তি তারকা কুস্তিগিরের। তিনি সাফ জানালেন, “যেহেতু বিষয়টি এখনও বিচারাধীন তাই আমি কিছু বলিনি। কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি, ব্রিজভূষণের যৌন হেনস্তার শিকার আমি নিজেও।”

ভিনেশের প্রত্যাবর্তনের প্রথম টুর্নামেন্ট, ন্যাশনাল ওপেন র‍্যাঙ্কিং টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে উত্তরপ্রদেশের গোন্ডায়। ওই এলাকা ব্রিজভূষণের খাসতালুক বলে পরিচিত। সেখানে খেলতে নামার আগে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভিনেশ। জানিয়েছেন, “আমি কার্যত ব্রিজভূষণের বাড়িতে খেলতে নামছি। ওখানে আমি আদৌ সুরক্ষিত থাকব কিনা, সেই নিয়ে ভয় রয়েছে। যে কোনও মহিলার পক্ষেই ওখানে খেলতে নামা কঠিন।” যদিও কুস্তি ফেডারেশনের তরফ থেকে ভিনেশকে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.