Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Vaibhav Sooryavanshi

বৈভবের ভয়ে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল! আগ্রাসী সেলিব্রেশনের কারণ জানালেন পেসার

শুক্রবার বৈভব সূর্যবংশীকে আউট করে কাইল জেমিসনের উচ্ছ্বাসের তীব্রতা ছিল চোখে পড়ার মতো। রাজস্থান রয়‍্যালস ওপেনার সামনে এসে বেশ করেকবার হাততালি দিয়েছেন কিউয়ি পেসার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ১৬:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ১৬:১০

options
link
বৈভবের ভয়ে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল! আগ্রাসী সেলিব্রেশনের কারণ জানালেন পেসার zoom
বৈভব সূর্যবংশীকে আউট করে কাইল জেমিসনের উচ্ছ্বাসের তীব্রতা ছিল চোখে পড়ার মতো। ফাইল ছবি।
Advertisement

শুক্রবার বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi) আউট করে কাইল জেমিসনের উচ্ছ্বাসের তীব্রতা ছিল চোখে পড়ার মতো। রাজস্থান রয়‍্যালস ওপেনার সামনে এসে বেশ করেকবার হাততালি দিয়েছেন কিউয়ি পেসার। পনেরো বছরের কিশোরের সামনে এমন উদযাপনের জন্য বিতর্কের মুখেও পড়েছেন জেমিসন। এমনকী ভারতীয় বোর্ডের শাস্তির খাঁড়াও নেমে এসেছে তাঁর উপর। একটি ডিমেরিট পয়েন্টের পাশাপাশি সতর্কবার্তাও দেওয়া হয়েছে দিল্লি ক্যাপিটালস তারকাকে।

কিন্তু কেন বৈভবকে আউট করে এতটা আগ্রাসী হয়ে পড়েছিলেন জেমিসন? উত্তরটা হল, ভয়! বৈভবের অমানুষিক প্রহারের তীব্র ভীতি গ্রাস করেছিল তাঁকে। তাই শুরুতেই সেই কাঁটা উপড়ে ফেলে আবেগের স্রোতে ভেসে যান জেমিসন। আইপিএলের পোস্ট করা এক ভিডিওয় তাঁকে বলতে শোনা গিয়েছে, “সত্যি বলছি, জীবনে একজন ১৫ বছরের কিশোরকে এতটা ভয় পাইনি আগে কখনও!”

Advertisement

ম্যাচে প্রথম ওভারেই যশস্বী জয়সওয়ালকে ফেরান মিচেল স্টার্ক। দ্বিতীয় ওভারে বৈভব ফেরেন জেমিসনের ইয়র্কারে বোল্ড হয়ে। রাজস্থান ওপেনারদের বিরুদ্ধে পরিকল্পনা প্রসঙ্গে জেমিসনের বার্তা, “দুই ওপেনারই রাজস্থানের প্রধান শক্তি। আমরা ওদের বিরুদ্ধে পরিকল্পনা সাজিয়েই নেমেছিলাম। আমাদের ভাবনা সফল হওয়ায় ভালো লাগছে। স্টার্ক ফুল টসে উইকেট নিয়েছে, আর আমি ইয়র্কারে। পরিকল্পনা সফল হওয়ায় পাওয়ার প্লে-তে আমরা অ্যাডভান্টেজ পেয়ে গিয়েছিলাম।”

গত শুক্রবার রাজস্থান ইনিংসের দ্বিতীয় ওভারে করতে আসেন কাইল জেমিসন। ধ্রুব জুরেল এক রান নেওয়ায় ব্যাট করতে আসে বৈভব। চতুর্থ বলে বাউন্ডারি হাঁকায় সে। যেন আরেকটা ঝড়ের অপেক্ষা ছিল। কিন্তু কিউয়ি পেসার এরপর যে বলটা করেন, তাতে আউট হওয়াই ছিল স্বাভাবিক ব্যাপার। বৈভব ব্যাট উঁচিয়ে তৈরি ছিল। সেখানে মারাত্মক ইয়র্কার করেন জেমিসন। বৈভবের ব্যাট ও পায়ের মাঝে এতটাই ফাঁক ছিল যে ব্যাট নামানোর আগেই উইকেট ছিটকে দেয়। উল্লেখ্য, ১৭ মে ফের রাজস্থান-দিল্লি মোকাবিলা। সেখানে বৈভব এর বদলা নেবে বলেই মনে করছেন অনেকে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.