Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৭ জুন ২০২৬
Bank

আগামী সপ্তাহে পরপর দু’দিন কলকাতায় বন্ধ ব্যাঙ্ক, কোন কোন দিন?

দেশ জুড়ে মে মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা আগেই ঘোষণা করা হয়েছে। সঙ্গে আরও দু'দিন ব্যাঙ্ক ছুটি থাকার কথা জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগামিকাল সোমবার বন্ধ থাকবে ব্যাঙ্ক?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ১৮:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ১৮:০৯

options
link
আগামী সপ্তাহে পরপর দু’দিন কলকাতায় বন্ধ ব্যাঙ্ক, কোন কোন দিন? zoom
ছবি: সংগৃহীত

আগামী সপ্তাহে কলকাতায় টানা দু’দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। দেশ জুড়ে মে মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা আগেই ঘোষণা করা হয়েছে। সঙ্গে কলকাতায় আরও দু’দিন ব্যাঙ্ক ছুটি থাকার কথা জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

আরবিআই জানিয়েছে, ৯ ও ১০ মে ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতায়। ৯ তারিখ রবীন্দ্রজয়ন্তী। সেই দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। পরের দিন রবিবার এমনিতেই ব্যাঙ্কের ছুটি থাকে। সেই মোতাবেক দু’দিন বন্ধ থাকছে কলকাতা-সহ বাংলার বিভিন্ন ব্যাঙ্ক। আগামী সপ্তাহে এই ছুটিগুলি ছাড়াও ২৬ মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনেও ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৬ তারিখ সিকিমের প্রতিষ্ঠা দিবস। তাই সে দিন গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, আরবিআই আগেই এসবিআই-সহ সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের ছুটির তালিকা সামনে এনেছিল। সেখানে দেখা যায় মে মাসে মোট ১৩টি সরকারি ছুটি রয়েছে। এই তালিকায় দ্বিতীয় শনিবার, চতুর্থ শনিবার ও রবিবারের ছুটিও রয়েছে। এ দিকে আগামিকাল সোমবার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। অনেকেই প্রশ্ন করছেন, ব্যাঙ্ক কি বন্ধ থাকবে? উত্তর না। আরবিআইয়ের ছুটির তালিকা অনুযায়ী, সোমবার কোনও ছুটি নেই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.