ভোটগণনার আগের শুটআউট নোয়াপাড়ায় (Noapara Shootout)। শনিবার রাতে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি! স্কুটি করে এসে গুলি চালিয়ে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে (ফুটেজের সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। ঘটনায় আতঙ্কে বাসিন্দারা। ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এই বিষয়ে আরও খবর
শনিবার গভীররাতে বারাকপুর সাংগঠনিক জেলার বিজেপির সম্পাদক কুন্দন সিংয়ের বাড়ি লক্ষ্য করে গুলি চলে বলে অভিযোগ। আকাশ চৌধুরী ও আমন নামে দুই যুবক গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিজেপি নেতার বাড়িতে লাগানো সিসিটিভি ফুটেজে গোটা ঘটনাটি ধরা পড়েছে। সেখানে দেখা গিয়েছে, স্কুটি করে আসে দুই যুবক। তাঁদের মধ্যে একজন বন্দুকবার করে বাড়ি লক্ষ্য করে গুলি চালায়। তারপর পালিয়ে যায় ঘটনাস্থল থেকে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডট ইন)।
এই ঘটনার পর নোয়পাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভোটগণনার মুখে এই গুলিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। রাজনৈতিক হিংসা না কি, ব্যক্তিগত শত্রুতার জেরে কুন্দনের বাড়িতে গুলি চালানো হয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
পুজোয় কলকাতা থেকে বেনারস বিশেষ ট্রেন, দেবীবন্দনার সঙ্গে বিশ্বনাথ দর্শনও হবে সহজ
-
‘দেশদ্রোহী বলবে’, সিং-খান জুটিতে এশিয়াডে ইতিহাস গড়া পদক, জিতেও দুঃখ যাচ্ছে না দু’জনের
-
নিয়মিত সানস্ক্রিন মেখেও এড়াতে পারছেন না ট্যান? এই ৫ ভুল করলে রোদে পোড়াভাব আটকানো যাবে না
-
সপ্তমীতে জিনিয়ার সঙ্গে প্রেম, পছন্দ ভাসান ডান্স! পুজোর ‘বহুরূপী’ স্মৃতি নিয়ে আড্ডায় শিবপ্রসাদ
-
নকল ডিসিআরের কারিগর! টুলু মামলায় পুলিশের জালে বিএলআরও দপ্তরের ক্যাশিয়ার-সহ ২
নিবেদিত






