Riyan Parag

‘ক্রিকেট নিয়ে কথা বলুন’, ধারাভাষ্যকারদের বিরুদ্ধে তোপ দাগলেন রিয়ান পরাগ

আইপিএলের চলতি মরশুমে ধারাভাষ্যকাররা ব্যক্তিগত আক্রমণ করছেন বলে অভিযোগ তাঁর। কী বলেছেন তিনি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২৬, ১৭:৪৭

options
link
‘ক্রিকেট নিয়ে কথা বলুন’, ধারাভাষ্যকারদের বিরুদ্ধে তোপ দাগলেন রিয়ান পরাগ
রিয়ান পরাগ। ফাইল ছবি।

আবারও আলোচনায় রাজস্থান রয়্যালস অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag)। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচের পর সরাসরি ক্ষোভ উগরে দিলেন ধারাভাষ্যকারদের বিরুদ্ধে। আইপিএলের চলতি মরশুমে ধারাভাষ্যকাররা ব্যক্তিগত আক্রমণ করছেন বলে অভিযোগ তাঁর।

Advertisement

হ্যামস্ট্রিং চোটের কারণে লখনউ ম্যাচে ব্যাট করলেও ফিল্ডিং করতে পারেননি রিয়ান। প্লেঅফের দৌড়ে থাকা দলের অধিনায়কের এই চোট স্বাভাবিকভাবেই চাপ বাড়িয়েছে রাজস্থান শিবিরে। সেই চাপ তাঁর কথাতেও স্পষ্ট হয়ে ওঠে। সাংবাদিক বৈঠকে রিয়ান বলেন, “আইপিএল নিয়ে বলতে গেলে, এই বছর মাঠের বাইরে অনেক কিছু চলছে। গোটা দেশ ক্রিকেট ভালোবাসে। আমরা খেলোয়াড়রা যখনই সুযোগ পাই, নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। দর্শকদের প্রত্যাশা পূরণ করতেই খেলি। প্রত্যেক খেলোয়াড় কঠিন পরিশ্রম করছে। কোনও দল যদি ৭৫ বা ৮০ রানে অলআউট হয়ে যায়, বাইরে থেকে মন্তব্য করা খুব সহজ। কিন্তু খেলোয়াড়দের মানসিকতা কী থাকে, সেটা সবাই জানে না।”

Advertisement

দলের প্রস্তুতি নিয়েও বিস্তারিত জানান তিনি। একটি ম্যাচের আগে তিন থেকে চার দিন ধরে পরিকল্পনা করা হয়। কীভাবে ২০০ থেকে ২৫০ রান করা যায়, তা নিয়েই চলে আলোচনা। তবে সব সময় পরিকল্পনা বাস্তবায়িত হয় না, সেটাও স্বীকার করেন তিনি।

Advertisement

এই প্রসঙ্গে তিনি বলেন, “আমরাও মানুষ। আমাদেরও ভুল হয়। তাই আমার মনে হয় ধারাভাষ্যকারদের আরও সতর্ক হওয়া উচিত, কারণ তাঁদের কথা অনেক দূর পর্যন্ত পৌঁছয়। আমি অনুরোধ করব, আপনারা ক্রিকেট নিয়েই কথা বলুন।” তবে বাইরের সমালোচনা নিজের খেলায় প্রভাব ফেলতে দেন না বলেও জানিয়েছেন রিয়ান। মাঠে নামলে তাঁর একটাই লক্ষ্য। দলের জন্য সেরাটা দেওয়া।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.