IPL impact player

ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে এবার সরব গিল, ভারত-অধিনায়কের আপত্তিতে নিয়ম বদলাচ্ছে বোর্ড?

অতীতে রোহিত-হার্দিকরা যথেষ্ট আপত্তি তুলেছিলেন ইমপ্যাক্ট প্লেয়ার আইন নিয়ে। তাঁদের বক্তব্য ছিল যে, এই নিয়মের কারণে অলরাউন্ডারদের গুরুত্ব কমে যাচ্ছে।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ২৭, ২০২৬, ১৭:০৬

options
link
ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে এবার সরব গিল, ভারত-অধিনায়কের আপত্তিতে নিয়ম বদলাচ্ছে বোর্ড?
সাংবাদিক সম্মেলনে শুভমান গিল। ছবি: সোশাল মিডিয়া

রোহিত শর্মা। হার্দিক পাণ্ডিয়া। অক্ষর প্যাটেল। এবার দেশের টেস্ট এবং ওয়ান ডে অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। আইপিএলের ইমপ্যাক্ট প্লেয়ার (IPL impact player) নীতি ঘিরে অসন্তোষ তালিকায় বৃহস্পতিবার যোগ হল নতুন নাম।

Advertisement

অতীতে রোহিত-হার্দিকরা যথেষ্ট আপত্তি তুলেছিলেন ইমপ্যাক্ট প্লেয়ার আইন নিয়ে। তাঁদের বক্তব্য ছিল যে, এই নিয়মের কারণে অলরাউন্ডারদের গুরুত্ব কমে যাচ্ছে। দিন কয়েক আগে অক্ষর প্যাটেলও সাফ বলে যান যে, ইমপ্যাক্ট প্লেয়ার আইনে তাঁর সায় নেই। এবার শুভমান গিল বলে দিলেন, ইমপ্যাক্ট প্লেয়ারের কারণে প্লেয়ারের স্কিলটাই গৌণ হয়ে যাচ্ছে।

Advertisement

“ব্যক্তিগত ভাবে আমি বিশ্বাস করি, ইমপ্যাক্ট প্লেয়ারের কোনও প্রয়োজন নেই। ক্রিকেটটা এগারো জনের খেলা। সেখানে হঠাৎ করে একজন বাড়তি ব্যাটার জুড়ে দিলে তো স্কিলকেই অগ্রাহ্য করা হয়,” এ দিন বলে দিয়েছে দুই ফর্ম্যাটে দেশের অধিনায়ক। “খেলতে গেলে একটা নির্দিষ্ট স্কিল সেট থাকা প্রয়োজন। ধরা যাক, আপনার টিমে বেশ কয়েকজন ভালো ব্যাটার রয়েছে। এবার কয়েক জন তাড়াতাড়ি আউট হয়ে গেল। এবার আপনার টিম ভালো স্কোরে পৌঁছবে কি না, সেটা নির্ভর করবে টিমের বাকি ব্যাটারদের দক্ষতার উপর। কিন্তু হঠাৎ করে যদি বাইরে থেকে একজন প্লেয়ার ঢুকে পড়ে, খেলাটা একমাত্রিক হয়ে যায়। আমার কাছে চ্যালেঞ্জিং উইকেটে ১৬০ বা ১৮০ তাড়া করা অনেক বেশি আনন্দের, পাটা পিচে ২২০ রান তাড়া করার থেকে,” সঙ্গে যোগ করেছেন গিল।

Advertisement

মুশকিল হল, হার্দিক-গিলরা যা-ই বলুন না কেন, ভারতীয় বোর্ড জানিয়ে দিয়েছে যে, আগামী ২০২৭ সাল পর্যন্ত ইমপ্যাক্ট প্লেয়ার আইন বহাল রেখে দেওয়া হবে। যা সিদ্ধান্ত নেওয়া হবে, ২০২৭ সালের পরে। “শুনেছি সেটা। ইমপ্যাক্ট প্লেয়ার আইন নিয়ে আমরা ক্যাপ্টেন্স মিটে কথা বলেছি। মানছি, ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম থাকলে খেলাটা আরও আকর্ষক হয়। দেখা যাক। দিন শেষে এটা বোর্ডের সিদ্ধান্ত। তবে ব্যক্তিগত ভাবে আমার তা পছন্দ নয়,” সাফ বক্তব্য গিলের।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.