ভারতের সাফল্যে ‘ঈর্ষান্বিত’ হয়ে অতীতে একাধিকবার অযৌক্তিক কথা শোনা গিয়েছে পাক নাগরিকদের মুখে। সেই তালিকায় নবতম সংযোজন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। তরুণ তুর্কির ব্যাটে এআই চিপ লাগানো রয়েছে বলে দাবি করেছেন পাক ক্রিকেট বিশেষজ্ঞ নৌমান নিয়াজ। এবার সেই দাবির পালটা দিল বিস্ময় প্রতিভা। আদৌ তার ব্যাটে এআই চিপ লাগানো রয়েছে কি? সেটার স্পষ্ট জবাবও দিয়েছে বিস্ময় প্রতিভা।
আরও পড়ুন:
চলতি আইপিএল মাতিয়ে রেখেছে বৈভব। প্রথম ক্রিকেটার হিসাবে চারশো রান তুলে ফেলেছে চলতি মরশুমে। প্রায় ২৪০ স্ট্রাইক রেটে ব্যাট করছে সে। রাজস্থান রয়্যালস ব্যাটারের মাথায় উঠেছে অরেঞ্জ ক্যাপও। সেই দেখে নিয়াজের মত, “কী অসাধারণ একটা ছেলে! যেভাবে ডোপ পরীক্ষা করা হয়, আমার মনে হয় ওকে ল্যাবরেটরিতে পাঠানো উচিত। ওর ব্যাটের মধ্যে যেন আর্টিফিসিয়েল ইন্টিলিজেন্স চিপ বসানো আছে। ও অবিশ্বাস্য ব্যাটিং করে।”
এখানেই থামেননি তিনি। নিয়াজ আরও বলেন, “৩০০ স্ট্রাইক রেটও ওর কাছে কম। ওর বয়স মাত্র ১৬ (যদিও বৈভবের বয়স ১৫)। ওর জন্মের সময় বিরাট কোহলি বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল। এখন আমি শুধু দু’জনের মধ্যে পার্থক্য দেখি। বৈভবের কবজি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। যখন ওর ১৮ বছর বয়স হবে, তখন শরীরের পেশি আরও শক্তিশালী হবে।”
মঙ্গলবার অপরাজিত পাঞ্জাব কিংসকে হারিয়েছে রাজস্থান। সেই ম্যাচে মাত্র ১৬ বলে ৪৩ রান করেছে বৈভব। বিধ্বংসী ইনিংসে দলকে জেতানোর পর বৈভবকে প্রশ্ন করা হয়, তোমার ব্যাটে কি সত্যিই এআই চিপ লাগানো আছে? বয়স মাত্র ১৫ হলেও সপাট জবাব দিয়েছে বৈভব। সাফ জানিয়েছে, “আসলে ভগবান চিপ লাগিয়ে দিয়েছেন। তিনি উপর থেকেই বলে দিয়েছিলেন, তোমার ব্যাটে কিছু একটা লাগিয়ে দিই। আমি তো শুধু সেই ব্যাটই ব্যবহার করছি।” বৈভবের এই কটাক্ষমূলক জবাবের ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়।
?
Vaibhav answers pic.twitter.com/uZcqABbaGS
— Rajasthan Royals (@rajasthanroyals) April 29, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দু’মাস বেতনহীন কলকাতা পুরসভা! টাকা পাচ্ছেন না ১০০ দিনের কাজের ১৫ হাজার পুরকর্মী
-
আপাতত ক্যামাক স্ট্রিটের কার্যালয় থাকছে অভিষেকেরই! নিম্ন আদালতের নির্দেশে হস্তক্ষেপ করল না হাই কোর্ট
-
ভেজ খাবারে এলার্জি? পুজোর আগে রোগা হতে ব্রহ্মাস্ত্র হতে পারে এই নিরামিষ ডায়েট
-
তৃণমূল, শিব সেনার পর আরও এক দলে ভাঙন! দুই-তৃতীয়াংশ বিধায়ক মিশলেন বিজেপিতে
-
‘এবার থেকে ক্লাবেই থাকবে ট্রফি’, কলকাতা লিগ হাতে পেয়ে বিরাট ঘোষণা মোহনবাগান কর্তার