Vaibhav Sooryavanshi

তাবড় বোলারদের পিটিয়ে ৭৮ রানের ম্যাচ জেতানো ইনিংস, তবু কেন খুশি নয় বৈভব?

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৫ বলে হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত মাত্র ২৮ বলে ৭৬ রান। আপাতত আইপিএলের কমলা টুপির মালিকও সে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৬, ০৯:০৩

options
link
তাবড় বোলারদের পিটিয়ে ৭৮ রানের ম্যাচ জেতানো ইনিংস, তবু কেন খুশি নয় বৈভব?
বৈভব সূর্যবংশী। ছবি সোশাল মিডিয়া।

ভারতীয় ক্রিকেট যে কী অতুলনীয় বৈভবের অধিকারী, সেটা শুক্রবার রাতে আরও একবার দেখিয়ে দিয়েছে ১৫ বছরের নাবালক। যার ব্যাটিং তেজে যেন সূর্যও ম্লান। জশপ্রীত বুমরাহ থেকে শুরু করে ভুবনেশ্বর কুমার, যশ হ্যাজেলউড, বিশ্বের তাবড় তাবড় বোলারদের স্রেফ তুলোধোনা করছে সে। শুক্রবারও মাত্র ২৬ বলে ৭৮ রানের যে ইনিংসটা খেলে গিয়েছে বৈভব, সেটা এক কথায় অবিশ্বাস্য! কিন্তু এ হেন ইনিংস খেলার পরও ভারতের বিস্ময় প্রতিভা খুশি নয়। তার আপসোস, আর কুড়িটা রান করতে পারলে ভালো হত।

Advertisement

কিন্তু কেন এত সফল বৈভব? শুক্রবার ম্যাচের সেরা হয়ে সে বলছিল, তার দর্শন খুব সহজ। বল দেখো, মারো। সামনে কে আছে, কী বল করবে, অতো ভেবে লাভ নেই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৫ বলে হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত মাত্র ২৮ বলে ৭৬ রান। ওই ইনিংসের পর বৈভব বলছিল, “হ্যাঁ মাথায় কোথাও একটা থাকে যে সামনে বুমরাহ বল করছে। কিন্তু আমি যেটা প্র্যাকটিসে করি, সেটাই মাঠে করার চেষ্টা করি। বল দেখো আর মারো, বোলার কে দেখার দরকার নেই।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বয়স মাত্র ১৫। এই বয়সে এত সাফল্য, এত বৈভব, মাথা ঘুরে যাবে না তো? এ আশঙ্কা গোটা দেশের ক্রিকেট মহলের। কিন্তু বৈভব সকলকে আশ্বস্ত করে শুক্রবার রাতে বলে গেল, “সবাই আমাকে বারবার বলে এই সফরটা অনেকটা লম্বা। আমার ফোকাস শুধুমাত্র খেলাতেই। অন্য কিছুতেই নয়।” তবে শুক্রবারের অবিশ্বাস্য ইনিংসের পরও ঠিক খুশি হতে পারছে না বৈভব। বরং তার গলায় আফসোসের সুর। বৈভব বলছিল, “আসলে আমি সেট হয়ে গিয়েছিলাম। আরও কুড়িটা রান করতে পারতাম। তাহলে দলের জয়ে আর একটু সুবিধা হত।”

Advertisement

অবশ্য বৈভব যে অবিশ্বাস্য ইনিংসটা খেলে দিয়েছিল তারপর রাজস্থানের জয়ে আর কোনও সংশয় তৈরি হওয়ার কথা ছিল না। সেটা হয়ওনি। শুক্রবার দু’ওভার বাকি থাকতেই অনায়াসে জয় তুলে নেয় রাজস্থান। আর বৈভব রেকর্ডের ফুলঝুরিও গড়ে ফেলেছে। সেই সঙ্গে আপাতত আইপিএলের কমলা টুপির মালিকও সে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.