Vaibhav Sooryavanshi

বৈভবের তেজে ম্লান তিনি নিজেও, ম্যাচ শেষে বিস্ময় প্রতিভাকে বিশেষ উপহার দিলেন বিরাট

মহাতারকা বনাম ভবিষ্যতের মহাতারকা। শুক্রবার গুয়াহাটিতে রাজস্থান রয়‍্যালস ও রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে ওই মেগা লড়াইয়ে নজর ছিল গোটা ক্রিকেট বিশ্বের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৬, ১২:৩৩

options
link
বৈভবের তেজে ম্লান তিনি নিজেও, ম্যাচ শেষে বিস্ময় প্রতিভাকে বিশেষ উপহার দিলেন বিরাট
বিরাট কোহলি ও বৈভব সূর্যবনংশী। ফাইল ছবি।

মহাতারকা বনাম ভবিষ্যতের মহাতারকা। শুক্রবার গুয়াহাটিতে রাজস্থান রয়‍্যালস ও রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে ওই মেগা লড়াইয়ে নজর ছিল গোটা ক্রিকেট বিশ্বের। সেই লড়াইয়ে অন্তত শুক্রবার বাজিমাত করেছে কিশোর বৈভব।

Advertisement

১৬ বলে ৩২ রান। টি-২০ ক্রিকেটে নেহাত মন্দ নয়। কিন্তু বিরাট কোহলির ওই ইনিংস পুরোপুরি ম্লান হয়ে গিয়েছে বৈভবের দাপটে। স্রেফ ২৬ বলে ৭৮ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে গিয়েছে জেনারেশন ‘বোল্ডে’র সেরা প্রতিভা। একের পর এক রেকর্ড গড়েছে বৈভব। ওই ইনিংসে গোটা ক্রিকেট বিশ্ব যেমন মুগ্ধ, তেমনই মুগ্ধ কোহলি নিজেও। ম্যাচের শেষে কিশোর প্রতিভাকে ভালোবাসায় ভরালেন তিনি। কোহলির কাছ থেকে বিশেষ উপহার হিসাবে অটোগ্রাফও পেল বৈভব।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ম্যাচ শেষে রাজস্থান রয়্যালসের তরফে সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছে। তাতে দেখা যাচ্ছে বৈভবের টুপিতে কোহলির সই। সঙ্গে শুভেচ্ছা বার্তা, “ভালো খেলেছ বৈভব।” এই ছোট্ট বার্তাতেই যেন কিং কোহলি বুঝিয়ে দিলেন, আগামী প্রজন্মের মহাতারকা পেয়ে গিয়েছেন তিনি। পরে সেই টুপির সামনে বসা উৎফুল্ল বৈভবের ভিডিও-ও পোস্ট করেছে রাজস্থান।

Advertisement

শুক্রবার আরসিবি’র ২০২ রান তাড়া করতে নেমে শুরুটা দারুণ করে বৈভব। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বুমরাহর প্রথম বলে ছক্কা হাঁকিয়েছিল। এদিন ভুবনেশ্বর কুমার ও জশ হ্যাজেলউড, দু’জনের প্রথম বলেই চার মারল। হ্যাজেলউডের এক ওভারে বৈভব তুলল ১৯ রান। হাফসেঞ্চুরি এল মাত্র ১৫ বলে। সে বল আপনি যেখানেই করুন, স্লোয়ার-ইয়র্কার-লাইন, সব বলই মাঠের বাইরে। থামল ৭৬ রানে। ইনিংসে ছিল ৭টি ছয়, ৮টি চার। স্ট্রাইক রেট ৩০০। বৈভব সূর্যবংশীর কাছে ম্লান বিরাট কোহলি! লাইনটা লিখলেও অস্বস্তি থেকে যাওয়া খুব স্বাভাবিক। কিন্তু তিনি যে ম্লান হয়ে গিয়েছেন, সেটা বোধ হয় বৈভবকে পাঠানো ওই বার্তায় কোহলির নিজেরই স্বীকারোক্তি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.