আইসিইউ’তে ভর্তি আম্পায়ার! ম্যাচের মধ্যেই একটি শট সজোরে এসে লাগে ভারতীয় আম্পায়ারের মুখে। প্রথমে চোট কতটা গুরুতর বোঝা যায়নি। পরে অবস্থা খারাপ হতে দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, দিল্লির একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করতে হয়েছে বোর্ডের আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজকে।
আরও পড়ুন:
ঘটনাটি ঘটেছে দিল্লি প্রিমিয়ার লিগে (DPL 2026)। সেখানে ম্যাচ চলছিল ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের মধ্যে। প্রথমে ব্যাট করে রাইডার্স ১৯২ রান তোলে। জবাবে ভালো শুরু করেও শেষ পর্যন্ত ম্যাচ হারে টাইগার্স। রান তাড়া করার সময় দিল্লির তরুণ ব্যাটার লক্ষয় থারেজা বড় শট হাঁকানোর চেষ্টা করছিলেন। ১৮ তম ওভারে আশিস মীনার বল স্ট্রেট ড্রাইভ করেন লক্ষয়। কিন্তু সজোরে সেই শট সোজা গিয়ে লাগে আম্পায়ার ধর্মেশের ডানদিকের গালে।
সঙ্গে সঙ্গে মুখে হাত দিয়ে বসে পড়েন তিনি। আম্পায়ারের গালে বল লাগতেই আতঙ্কিত হয়ে পড়েন ব্যাটার লক্ষয়। তিনি নিজেও মাথায় হাত দেন। বোলার ও ননস্ট্রাইকিং এন্ডের ব্যাটারও চমকে যান। প্রথমে বোঝা যায়নি ধর্মেশের চোট কতটা গুরুতর। পরে তাঁকে দ্রুত দিল্লির একটি হাসপাতালে ভর্তি করতে হয়। জানা গিয়েছে, আপাতত ধর্মেশকে আইসিইউতে রাখা হয়েছে। ডাক্তাররা তাঁর শারীরিক অবস্থার পরীক্ষানিরীক্ষা করছেন।
View this post on Instagram
তবে এই লিগে এর আগেও ধর্মেশ চোট পেয়েছিলেন। গ্রুপ পর্বের একটি ম্যাচে জোরাল শট তাঁর কাঁধে গিয়ে লাগে। এবার আম্পায়ার হাসপাতালে ভর্তি হতেই অনেকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। কেন আম্পায়ারদের হেলমেট দেওয়া হবে না, সেই প্রশ্নও তুলছেন অনেকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চার্চিলে খেলতে চাইছেন না প্রণয়রা, জামশেদপুর ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসতে পারেন ফুটবলাররা
-
তদন্তে ‘অসহযোগিতা’ সুমিতের, অভিষেকের আপ্তসহায়ককে হেফাজতে চেয়ে ‘সুপ্রিম’ দরবারে রাজ্য
-
বামপন্থী ও ‘আরশোলা’দের মিছিলে পড়ুয়াদের ‘না’! বিতর্কে পড়ে পিছু হটল বিজয় সরকার
-
বেঁচে আছেন ইমরান! ‘সুপ্রিম’ নির্দেশের পরই বুশরা বিবি ও বোনের সঙ্গে সাক্ষাৎ কাপ্তানের
-
‘অনন্ত সিং’ জিতের ছবিকে হিন্দুত্ববাদী তোপ! চর্চার মাঝেই টলিউডের নীরবতা নিয়ে প্রশ্ন জীতুর