Lakshmipathy Balaji

বিরাট সিদ্ধান্ত বিসিসিআইয়ের, ভারতীয় দলের কোচ হলেন বালাজি!

৪৪ বছরের বালাজির আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০০২ সালে। ভারতের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন তিনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ২২:১৪

options
link
বিরাট সিদ্ধান্ত বিসিসিআইয়ের, ভারতীয় দলের কোচ হলেন বালাজি!
লক্ষ্মীপতি বালাজি। ফাইল ছবি।

বিদেশ সফরের আগে বিরাট সিদ্ধান্ত বিসিসিআইয়ের। হেডকোচ করা হল লক্ষ্মীপতি বালাজিকে (Lakshmipathy Balaji)। এবার জাতীয় দলকে কোচিং করাবেন প্রাক্তন পেসার। ২২ সেপ্টেম্বর থেকে পুদুচেরিতে শুরু হবে ভারত ‘এ’ দলের অস্ট্রেলিয়া সফর। তাঁর কোচিংয়ে দু’টি মাল্টি-ডে ম্যাচ এবং তিনটি লিস্ট-‘এ’ ম্যাচ খেলবে ভারতীয় দল।

Advertisement

দুই ফরম্যাটে আলাদা অধিনায়ক নিয়েই মাঠে নামবে ভারত ‘এ’। মাল্টি-ডে ম্যাচে নেতৃত্ব দেবেন দেবদত্ত পাড়িক্কল। সহ-অধিনায়ক সাই সুদর্শন। ওয়ানডে দলে অধিনায়ক করা হয়েছে রুতুরাজ গায়কোয়াড়কে। ৪৪ বছরের বালাজির আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০০২ সালে। ভারতের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন তিনি। ২০১২ সালে শেষ বার দেশের জার্সিতে দেখা যায় তাঁকে। এক সময় ভারতীয় পেস আক্রমণের অন্যতম ভরসা ছিলেন বালাজি। অবসর নেওয়ার পর গত এক দশক ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আইপিএলেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে বালাজির। কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের মতো দলের বোলিং কোচের দায়িত্ব সামলেছেন। চলতি বছরের শুরুতে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে কোচ হিসেবে যোগ দেন। এবার প্রথমবার ভারত ‘এ’ দলের হেডকোচের দায়িত্ব পেলেন তিনি। এর আগে তামিলনাড়ুর ঘরোয়া দলেরও প্রধান কোচ ছিলেন বালাজি।

Advertisement

ভারতের হয়ে ৮ টেস্ট, ৩০ ওয়ানডে এবং ৫ টি-টোয়েন্টি খেলেছেন বালাজি। ২০০৪ সালে পাকিস্তান সফরে তাঁর নজরকাড়া পারফরম্যান্স অনেকেরই মনে আছে। আইপিএল ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করার নজির তাঁরি দখলে। সব মিলিয়ে ৭৩ আইপিএল ম্যাচে ৭৬ উইকেট রয়েছে তাঁর নামের পাশে। অন্যদিকে, অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে সিরিজের আগে ভারতীয় দলে একটি পরিবর্তনও হয়েছে। বিপ্রজ নিগমের জায়গায় স্কোয়াডে ঢুকেছেন অন্ধ্রপ্রদেশের অফস্পিনার টি বিজয়। শর্তসাপেক্ষে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন হার্দিক পাণ্ডিয়া। তবে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাঁকে।

মাল্টি-ডে স্কোয়াড: আমন মোখাড়ে, আয়ুষ পান্ডে, দেবদত্ত পাড়িক্কল (অধিনায়ক), সাই সুদর্শন (সহ-অধিনায়ক), যশ রাঠোর, শেখ রশিদ, কুমার কুশাগ্র, শামস মুলানি, তনুশ কোটিয়ান, তুষার দেশপান্ডে, অংশুল কম্বোজ, প্রফুল্ল হিঙ্গে, এন জগদীশন, নচিকেত ভুটে, ভি বৈশ্য।

ওয়ানডে স্কোয়াড: প্রিয়াংশ আর্য, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কল, রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রজত পতিদার, কুমার কুশাগ্র, নিশান্ত সিন্ধু, টি বিজয়, অর্শিন কুলকার্নি, আর্শাদ খান, নমন ধীর, হার্দিক পাণ্ডিয়া*, প্রভসিমরন সিং, গুরজপনীত সিং, যশ ঠাকুর।

*ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.