Lanka Premier League 2026

ইনস্টায় ফলোয়ার না থাকলে জুটবে না দল! আজব শর্ত ভারতের পড়শি দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে

শুধু ফলোয়ার থাকলে হবে না। কার কত ফলোয়ার, তার উপর নির্ভর করবে কত দর উঠবে। মজার বিষয় হল, ফলোয়ার সংখ্যা বেঁধে দেওয়া হলেও এই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের কোনও ফেসবুক পেজ নেই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২৬, ১০:৫৯

options
link
ইনস্টায় ফলোয়ার না থাকলে জুটবে না দল! আজব শর্ত ভারতের পড়শি দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে
ফাইল ছবি

কোনও দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেতে হলে কী যোগ্যতা প্রয়োজন? ভালো পারফরম্যান্স, অভিজ্ঞতা কিংবা ভবিষ্যৎ সম্ভাবনা। কিন্তু ভারতের পড়শি দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ আরও একটি শর্ত রেখেছে। সেটা হল জনপ্রিয়তা। সোজা কথায়, ইনস্টাগ্রাম ফলোয়ার না থাকলে দলে জায়গা হবে না। শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগের এই মাপকাঠিতে অবাক অনেকেই।

Advertisement

২০২০ সালে শুরু হয়েছিল লঙ্কা প্রিমিয়ার লিগ। সেখানে বিদেশি প্লেয়ারদের নাম নথিভুক্ত করার জন্য কয়েকটি শর্ত বেঁধে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সেগুলো হল, অন্তত ৭৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে। অথবা বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে অন্তত ১০০টি ম্যাচ খেলতে হবে। কিংবা শেষ ১৮ মাসে অন্তত ৩০টি ম্যাচ খেলতে হবে। এর সঙ্গে আরেকটি বিশেষ শর্ত থাকছে। সেটা হল সোশাল মিডিয়ায় অন্তত আড়াই লক্ষ ফলোয়ার থাকতে হবে।

Advertisement

লঙ্কা প্রিমিয়ার লিগের বিদেশি প্লেয়ারদের জন্য বিভিন্ন বিভাগ থাকছে। ‘তারকা’ বিভাগে ২৫০০০০ ফলোয়ার থাকতে হবে। সেই তুলনায় ‘গোল্ড’ বিভাগে একটু ছাড় আছে। ম্যাচ খেলার সংখ্যা যেমন কমেছে, তেমনই জনপ্রিয়তার মাপকাঠিও কমিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে সোশাল মিডিয়ায় দেড় লক্ষ ফলোয়ার থাকলেই হবে। এরপর আছে ‘ক্লাসিক’ বিভাগ। এখানে কোনও সংখ্যা বেঁধে দেওয়া হয়নি। তবে ক্রিকেটারদের ‘ভালো ভক্ত সংখ্যা ও বাণিজ্যিক মূল্য’ থাকতে হবে।

Advertisement

মজার বিষয় হল, ফলোয়ার সংখ্যা বেঁধে দেওয়া হলেও লঙ্কা প্রিমিয়ার লিগের কোনও ফেসবুক পেজ নেই। ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা মাত্র ১ লক্ষ। শ্রীলঙ্কা বোর্ড বিদেশি প্লেয়ারদের জন্য যে শর্ত বেঁধে দিচ্ছে, তা সম্ভবত লিগের জনপ্রিয়তা বাড়ানোর একটা চেষ্টা। নিয়মাবলিতে বলা হয়েছে, বিদেশি ক্রিকেটারদের গত ১২ মাসের মধ্যে জাতীয় দলে খেলতে হবে। কিংবা কোনও পূর্ণ সদস্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে হবে। কিংবা আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি বা মেজর লিগ ক্রিকেটে খেলতে হবে। তবে শ্রীলঙ্কার অবসর নেওয়া খেলতে পারবেন না।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.