Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Mohun Bagan

গোয়াকে হারিয়ে শীর্ষে ফেরা লক্ষ্য লোবেরার দলের, মানালো না থাকার সুবিধা নিতে চায় মোহনবাগান

এখনই চ্যাম্পিয়নশিপ পয়েন্ট বা ডার্বি নিয়েও ভাবছেন না মোহনবাগান কোচ। গোয়ার ডাগ আউটে থাকছেন না মানালো মার্কুইজ। ফেডারেশনের বিরুদ্ধে বিষোদগার করায় তাঁকে নির্বাসনে যেতে হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২৬, ১০:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২৬, ১০:০৫

options
link
গোয়াকে হারিয়ে শীর্ষে ফেরা লক্ষ্য লোবেরার দলের, মানালো না থাকার সুবিধা নিতে চায় মোহনবাগান zoom
ছবি: মোহনবাগান সোশাল মিডিয়া
Advertisement

শনিবার আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে নামতে চলেছে মোহনবাগান। এই ম্যাচে নামার আগে মোহনবাগানের কাছে একটা বড় সুখবর। শনিবার গোয়ার ডাগ আউটে থাকছেন না মানালো মার্কুইজ। ফেডারেশনের বিরুদ্ধে বিষোদগার করায় তাঁকে নির্বাসনে যেতে হয়েছে। শনিবার তাই ডাগ আউটে তাঁকে পাচ্ছে না গোয়া শিবির। স্বাভাবিকভাবেই মানালোর অনুপস্থিতি কাজে লাগাতে চাইছেন মোহনবাগান কোচ সার্জিও লোবেরা।

শুক্রবার গোয়ার মাঠে অনুশীলন করল মোহনবাগান। পুরোদমে অনুশীলন করেছেন চোট থেকে ফেরা আপুইয়া ও আলবার্তো রডরিগেজ। গত ম্যাচে এই দুই ফুটবলারকে না পাওয়া গেলেও শনিবার এদেরকে পাচ্ছেন লোবেরা। আলবার্তো পুরো সুস্থ থাকলেও আপুইয়া পুরো ম্যাচ খেলতে পারবেন কি না তা নিয়ে কিছুটা সন্দেহ রয়েছে। সেটা কলকাতা ছাড়ার আগে নিজেই জানিয়ে গিয়েছেন লোবেরা। তবে আশা করা যাচ্ছে আপুইয়া আর থাপা মাঝমাঠে শুরু করতে পারেন। গোয়ার আক্রমণকে প্রতিহত করার জন্য রক্ষণেও দুই বিদেশি আলবার্তো, টমেরও শুরু থেকে থাকার সম্ভাবনা প্রবল। আর একদম সামনে আক্রমণভাগে থাকতে পারেন জেমি ম্যাকলারেন।

Advertisement

লিগ টেবিলের যা অবস্থা তাতে এই ম্যাচটি চ্যাম্পিয়নশিপের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগানের জন্য। তিনে থাকা মোহনবাগানের লক্ষ্য এই ম্যাচ জিতে ফের লিগ টেবিলের শীর্ষে চলে যাওয়া। এই মুহূর্তে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল। সেখানে এই ম্যাচ জিতলে মোহনবাগানের পয়েন্ট সংখ্যা দাঁড়াবে ১০ ম্যাচ খেলে ২৩ পয়েন্ট। এই ম্যাচ ছাড়াও এখনও ডার্বি বাকি রয়েছে। এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে চলে গিয়েছে ইস্টবেঙ্গল। যা কিছুটা হলেও চাপে রাখছে মোহনবাগানকে। যদিও মোহনবাগান কোচ কামিংসদের উপর আস্থা রাখছেন। শনিবার দ্রুত গোল তুলে আনতে হলে জেমি ম্যাকলারেনকেও আক্রমণভাগ সচল রাখার দায়িত্ব নিতে হবে। একটা সময় ৯ গোল করে ফেলা ম্যাকলারেন সর্বোচ্চ গোলদাতা থাকলেও এই মুহূর্তে তাঁকে টপকে গিয়েছেন ইস্টবেঙ্গলের ইউসেফ এজেজারি। তবে দুই সপ্তাহের বেশি ম্যাচের মধ্যে না থাকাটা যথষ্টই চ্যালেঞ্জের লোবেরার দলের। এখনও পর্যন্ত কামিংসদের পারফরম্যান্সে সন্তুষ্ট থাকলেও একমাত্র মুম্বই সিটি এফসি ম্যাচে দলের খেলায় সন্তুষ্ট নন মোহনবাগান কোচ।

এখনই চ্যাম্পিয়নশিপ পয়েন্ট বা ডার্বি নিয়েও ভাবছেন না মোহনবাগান কোচ। আপাতত তাঁর পুরো ফোকাস এফসি গোয়া ম্যাচে। এফসি গোয়াকে নিয়ে লোবেরা বলেন, “ওরা ভালো দল। এই মুহূর্তে চাপ কাটিয়ে উঠে খোলা মনে খেলছে। আমি আপাতত গোয়া ম্যাচ নিয়েই ভাবছি। ডার্বি বা চ্যাম্পিয়নশিপ পয়েন্ট মাথায় আনতে চাই না। তবে আমার হাতেও সেরা ফুটবলাররা রয়েছে। ওদের উপর আস্থা রয়েছে।”

আজ আইএসএলে
এফসি গোয়া বনাম মোহনবাগান
ফতোরদা, বিকেল ৫.০০ সোনি স্পোর্টস নেটওয়ার্ক

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.