Litton Das

ভারতকে হারানোর বিরল কৃতিত্ব, বিশ্বকাপের লক্ষ্যে সেই লিটনকেই অধিনায়ক করল বাংলাদেশ

মেহেদি হাসান মিরাজের বদলে দায়িত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। বাংলাদেশের টি-টোয়েন্টি দলের পাশাপাশি এবার ওয়ানডে দলকেও নেতৃত্ব দেবেন উইকেটকিপার-ব্যাটার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২৬, ১০:১৩

options
link
ভারতকে হারানোর বিরল কৃতিত্ব, বিশ্বকাপের লক্ষ্যে সেই লিটনকেই অধিনায়ক করল বাংলাদেশ
লিটন দাস। ফাইল ছবি

ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনও একবছরের বেশি সময় বাকি। তার আগে নতুন অধিনায়ক বেছে নিল বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজের বদলে দায়িত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। বাংলাদেশের টি-টোয়েন্টি দলের পাশাপাশি এবার ওয়ানডে দলকেও নেতৃত্ব দেবেন উইকেটকিপার-ব্যাটার লিটন। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে।

Advertisement

এর আগেও লিটন বিভিন্ন সময়ে বাংলাদেশের ওয়ানডে দলকে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে ২০২২-এ ভারতকে হারানোর ওয়ানডে সিরিজেও নেতৃত্বে ছিলেন লিটন। এবার পূর্ণ দায়িত্ব পেলেন। সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে মিরাজের পারফরম্যান্স নিয়ে সমালোচনা চলছিল। জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে হেরেছে বাংলাদেশ। তারপরই কঠোর সিদ্ধান্ত নিল তামিম ইকবাল পরিচালিত ক্রিকেট বোর্ড। যদিও তামিম জানান, মেহেদিকে সরানোর পিছনে এই সিরিজের কোনও ভূমিকা নেই।

Advertisement

তিনি জানান, “আমরা তিন ফরম্যাটে দু’জন আলাদা অধিনায়ক রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি সাদা বল ও লাল বলে আলাদা অধিনায়ক থাকা প্রয়োজন। মিরাজ সফল অধিনায়ক। কিন্তু ওকে আমরা পারফর্মার হিসেবে বেশি দেখতে চাই। বর্তমানে ওর বোলিং-ব্যাটিংয়ে কিছু ঘাটতি দেখা যাচ্ছে। আমরা চাই ও পূর্ণ ছন্দে ফিরে আসুক।” মিরাজের নেতৃত্বে বাংলাদেশ ২৪ ম্যাচের মধ্যে ১০টিতে জিতেছে।

Advertisement

অন্যদিকে লিটন ২০২৪ সাল থেকে বাংলাদেশকে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিচ্ছেন। ওয়ানডেতে ১০৪ ম্যাচে তাঁর রান সংখ্যা ২৮৬৯। গড় ৩০। পাঁচটি সেঞ্চুরি আছে। ওয়ানডে দলের সহ-অধিনায়ক করা হয়েছে তৌহিদ হৃদয়কে। টেস্ট অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেনই।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.