MS Dhoni

ক্রিকেট ছেড়ে নতুন কেরিয়ারে ধোনি? এই খেলাতেও নজরকাড়া পারফরম্যান্স, ভিডিও ভাইরাল

চলতি বছর আইপিএলে চেন্নাই সুপার কিংসের স্কোয়াডে থাকলেও ধোনিকে কোনও ম্যাচ খেলতে দেখা যায়নি। তিনি কি নিঃশব্দে ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৪, ২০২৬, ১৭:১৭

options
link
ক্রিকেট ছেড়ে নতুন কেরিয়ারে ধোনি? এই খেলাতেও নজরকাড়া পারফরম্যান্স, ভিডিও ভাইরাল
সাম্প্রতিক অতীতে বেশ কয়েকবার প্রকাশ্যে দেখা গিয়েছে ধোনিকে।

ক্যাপ্টেন কুল হলেও তিনি গতির ভক্ত। ভারতীয় দলের অধিনায়ক থাকাকালীনও বাইক নিয়ে বেরিয়ে পড়তেন। রাতের অন্ধকারে রাঁচির পথ কাঁপিয়ে দ্রুতগতিতে এগিয়ে চলতেন। সেই মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) এবার দেখা গেল রেসিং ট্র্যাকে। হেলমেট পরে, স্পোর্টস বাইক চালিয়ে ঝড় তুলে দিলেন মাহি। সেই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল। মাহিভক্তরা জানতে চাইছেন, উইকেটকিপারের হেলমেট ছেড়ে এবার কি রেসের হেলমেট পরে ফেললেন তিনি?

Advertisement

চলতি বছর আইপিএলে চেন্নাই সুপার কিংসের স্কোয়াডে থাকলেও ধোনিকে কোনও ম্যাচ খেলতে দেখা যায়নি। তিনি কি নিঃশব্দে ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছেন? সেই নিয়ে জল্পনা রয়েছে ক্রিকেটমহলে। সেই চেন্নাইয়ের বুকেই নতুন রূপে আত্মপ্রকাশ করলেন এমএসডি। ইরুঙ্গাত্তুকোত্তাইয়ের মাদ্রাজ ইন্টারন্যাশনাল সার্কিটে বাইক নিয়ে নেমে পড়েন তিনি। ভাইরাল ভিডিওতে দেখা যায়, দারুণ গতিতে বাইক চালাচ্ছেন ধোনি। বেশ কয়েকজনকে ওভারটেক করে এগিয়ে যান। ৪৫ বছর বয়সি ধোনির এমন রূপ দেখে মুগ্ধ নেটিজেনরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বাইকের প্রতি ধোনির ভালোবাসার কথা কারোরই অজানা নয়। রাঁচিতে তাঁর বাড়িতে একাধিক ব্র্যান্ডের বাইক রয়েছে। মাহি নিজে সেই বাইকের কালেকশন দেখাশোনা করেন। কোনওটা স্পোর্টস বাইক, কোনওটা ভিন্টেজ বাইক, কোনওটা ক্রুজার-এমন নানা সম্পদের মালিক মাহি। তবে রেসের ট্র্যাকে তাঁকে এভাবে কখনও দেখা যায়নি। ভক্তকুলের প্রশ্ন, বাইশ গজ ছেড়ে গতির দুনিয়ায় নতুন কেরিয়ার গড়ছেন মাহি?

উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে বেশ কয়েকবার প্রকাশ্যে দেখা গিয়েছে ধোনিকে। কয়েকদিন আগে তিনি ঋষভ পন্থের সঙ্গে অনুশীলন করছিলেন। গত ৭ জুলাই নিজের জন্মদিনে ইংল্যান্ড বনাম ভারতের টি-২০ ম্যাচ দেখতে গিয়েছিলেন। সেখানে দর্শকদের দিকে তাকিয়ে হাত নাড়েন মাহি। অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছিলেন। কিন্তু ধোনি ইঙ্গিত করেন, তাঁর দাড়ি পাকছে। আর বোধহয় ঠিক করে হাঁটতেও পারবেন না। যদিও পুরোটাই করেছেন মজার ছলে। তাতে ধোনিভক্তদের অনেকেরই মন খারাপ। তাহলে কি মাহি বৃদ্ধ হচ্ছেন? কিন্তু রেসিং ট্র্যাকে মাহিকে আবার দেখা গেল তরুণ অবতারে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.