প্রত্যেকটি পণ্য ১০০ শতাংশ বিশুদ্ধ। নিজেদের প্রচারে একাধিকবার এই বাক্যটি ব্যবহার করেছে ডাবর ইন্ডিয়া। সেকারণেই এবার বিরাট শাস্তি পেল সংস্থাটি। সোমবার ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার (এফএসএসএআই) তরফ থেকে ডাবরের একাধিক পণ্যের উপর নিষেধাজ্ঞা (Dabur Products Bans) চাপানো হয়েছে। সেই তালিকায় রয়েছে ঘি, মধুর মতো একাধিক পণ্য।
সোমবার এফএসএসএআই ডাবরের একাধিক পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করে নির্দেশিকা প্রকাশ করেছে। সেখানে বলা হয়ে, প্রত্যেক পণ্যে ১০০ শতাংশ বিশুদ্ধতার যে দাবি করে সংস্থাটি, তা একেবারে বিভ্রান্তিকর। কারণ অধিকাংশ খাদ্যপণ্যে এই পরিমাণ বিশুদ্ধতা বজায় রাখা অসম্ভব। এফএসএসএআই আরও জানিয়েছে, ১০০ শতাংশ বিশুদ্ধতার গ্যারান্টি দেওয়া বিজ্ঞাপন বন্ধ করতে ডাবর কর্তৃপক্ষকে নোটিস দেওয়া হয়েছিল। তাতেও লাভ হয়নি। সেকারণেই এবার একাধিক পণ্যের উপর নেমে এল শাস্তির খাঁড়া।
আরও পড়ুন:
কী কী পণ্য নিষিদ্ধ করা হয়েছে? এই তালিকায় রয়েছে মধু, অ্যাপেল সাইডার ভিনিগার, ভার্জিন কোকোনাট অয়েল, তিল তেল, ঘি, নারকেল জল এবং নারকেল দুধ। অবিলম্বে এইসব পণ্যের বিক্রি বন্ধ করতে নির্দেশ দিয়েছে এফএসএসএআই। এছাড়াও অন্যান্য যেসব পণ্যে ১০০ শতাংশ বিশুদ্ধতার গ্যারান্টি দেওয়া হয়েছে, সেগুলোর বিক্রিও বন্ধ করতে হবে অবিলম্বে। সোমবার নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সংস্থাটি। অর্থাৎ মঙ্গলবার থেকেই বিপুল পণ্য বিক্রি বন্ধ হয়ে যাবে।
কেন এভাবে শাস্তির মুখে পড়ল ভারতের জনপ্রিয় সংস্থা? ২০১৮ সালের বিজ্ঞাপন ও দাবি-সংক্রান্ত আইন অনুযায়ী, কম্পাউন্ড ফুডের ক্ষেত্রে কোনও খাদ্যপণ্যকেই ১০০ শতাংশ বিশুদ্ধ বলে দাবি করা যায় না। তা সত্ত্বেও একাধিক পণ্যকে ১০০ শতাংশ বিশুদ্ধ বলে এতদিন প্রচার চালিয়েছে ডাবর। সেকারণেই এবার শাস্তি দেওয়া হল সংস্থাটি। আগামী ১৫ দিনের মধ্যে তাদের থেকে রিপোর্টও তলব করা হয়েছে। অন্যদিকে ডাবরের তরফে বলা হয়, নোটিস পাওয়ার পর নজরদারি চালানো হচ্ছে ওয়েবসাইটে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এআই এবার হ্যাকার, কারও নির্দেশ ছাড়াই তিনটি ওয়েবসাইট হ্যাক করল জেমিনি!
-
রোগী-পরিজনদের সঙ্গে দুর্ব্যবহার! মালদহ মেডিক্যালে ডাক্তার-নার্সদের ‘ধমক’ মন্ত্রীর
-
মা পুতুলের পেট খুললেই বেরিয়ে আসে শিশু! মার্কিন খেলনা সংস্থার বিজ্ঞাপন ঘিরে বিতর্ক তুঙ্গে
-
নন্দীগ্রাম থেকেই প্রাসঙ্গিকতা বাড়ানোর চেষ্টা, দিল্লির নেতাদের প্রচারে আনছে কংগ্রেস! স্ট্র্যাটেজি তৈরি মমতা নিয়েও
-
‘গোটা বিশ্বের সমস্যা, কিন্তু দোষ চাপায় ভারতের উপর’, জিনপিং-ট্রাম্পকে নাম না করে তোপ মোদির